ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়ায় মশার কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা গোদাগাড়ীতে বাল্যবিবাহ বন্ধ, ইমাম ও বরপক্ষকে ৩৫ হাজার টাকা জরিমানা পঞ্চগড়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত পঞ্চগড়ে ডিম ব্যবসায়ীকে জরিমানা, অন্যদের সতর্ক বনশ্রী সোসাইটির কমন ফ্যাসিলিটিজের জায়গা পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন মান্দায় স্কুলের সামনে ভটভটির ধাক্কায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহত নকলায় মাদ্রাসাছাত্রী অপহরণ মামলায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস ও অটোভ্যান আটক নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে এক ব্যক্তির কারাদণ্ড তামাক-নিকোটিন পণ্য এসডিজি অর্জনে বড় বাধা: গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞরা

নাটোরে মন্ত্রী-হুইপের পথসভায় পিস্তলসদৃশ বস্তুসহ যুবক আটক, মিলল খেলনা অস্ত্র

নাটোর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৯:৩৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬ ১৯৮ বার পড়া হয়েছে

Natore update news pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে মন্ত্রী-হুইপের পথসভায় পিস্তলসদৃশ বস্তুসহ যুবক আটক, মিলল খেলনা অস্ত্র

নাটোর প্রতিনিধিঃ
নাটোরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এবং জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পথসভাস্থল থেকে পিস্তলসদৃশ বস্তুসহ এক যুবককে আটক করেছে পুলিশ। পরে যাচাই-বাছাই করে পুলিশ নিশ্চিত হয়েছে, উদ্ধার করা বস্তুটি আসল আগ্নেয়াস্ত্র নয়, এটি একটি খেলনা পিস্তল।

আটক যুবক হলেন নাটোর শহরের কানাইখালি এলাকার মৃত শামসুল আলমের ছেলে শামর্স আল আমিন তামিম।

শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় নাটোর সদর থানায় সাংবাদিকদের বিষয়টি জানান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইফতে খায়ের আলম।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে উত্তরা গণভবন পরিদর্শন শেষে প্রধান ফটকের সামনে মন্ত্রী ও হুইপের উপস্থিতিতে পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় সন্দেহজনক আচরণের কারণে তামিমকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে পিস্তলসদৃশ একটি বস্তু উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইফতে খায়ের আলম জানান, মন্ত্রী বক্তব্য শেষে মঞ্চ থেকে নামার সময় ওই যুবক তার খুব কাছাকাছি চলে আসেন। এ সময় মন্ত্রীর সঙ্গে তার দুই দফা ধাক্কা লাগে। বিষয়টি নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয়। তখন তার কাছ থেকে পিস্তলসদৃশ বস্তুটি উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়।

তিনি বলেন, পিস্তলটি পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে, এটি কোনো আগ্নেয়াস্ত্র নয়; এটি একটি খেলনা পিস্তল। তবে ওই যুবক কেন খেলনা পিস্তলটি নিয়ে পথসভাস্থলে এসেছিলেন এবং তার উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে মন্ত্রী-হুইপের পথসভায় পিস্তলসদৃশ বস্তুসহ যুবক আটক, মিলল খেলনা অস্ত্র

আপডেট সময় : ০৯:৩৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬