ঢাকা ০৩:১১ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে টাকা চুরি, সিসিটিভিতে ধরা পড়ল দুই চোর পঞ্চগড়ে সাবেক মেয়র ও জেলা পরিষদ প্রশাসক তৌহিদুল ইসলামের স্মরণে শোকসভা পঞ্চগড়ে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রাম পরিদর্শন কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের রাজস্থলীতে ১৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম আবির্ভাব তিথি উদযাপন কোনো ভেদাভেদ থাকবে না, কোনো বৈষম্য থাকবে না-ধর্ম যার যার, বাংলাদেশটা সবার বাগাতিপাড়ায় ৪৫ টাকার চায়ের বিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩ নাটোর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগ করলেন সাবেক ছাত্রলীগ সভাপতি বাকী শ্রীবরদীতে বিজিবির অভিযানে ১১ লাখ টাকার ভারতীয় কসমেটিকস ও ইজিবাইক জব্দ নাটোর জেলা যুবলীগের কমিটি থেকে পদত্যাগের ঘোষণা জাকারিয়া বুলবুলের

বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে টাকা চুরি, সিসিটিভিতে ধরা পড়ল দুই চোর

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০২:২৫:১৯ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ৭৮ বার পড়া হয়েছে

Bagatipara news pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে টাকা চুরি, সিসিটিভিতে ধরা পড়ল দুই চোর
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় একটি জামে মসজিদের দানবাক্সের তালা ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ১ নম্বর পাঁকা ইউনিয়নের গালিমপুর কেন্দ্রীয় জামে মসজিদে এই চুরির ঘটনাটি ঘটে।না
চুরির ঘটনা মসজিদের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। তবে দুই চোর মুখে কাপড় পেঁচিয়ে রাখায় তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশ ও মসজিদ কমিটি সূত্রে জানা যায়, শনিবার ভোরে মসজিদের পাশের বাড়ির বাসিন্দা মাসিদুল দাঁত ব্রাশ করতে এসে দানবাক্সের তালা ভাঙা দেখতে পান। একই সময়ে এক নারী মসজিদের দানবাক্সে ১০০ টাকা দিতে এসে বিষয়টি দেখতে পান। পরে তারা মসজিদ কমিটির ক্যাশিয়ার কমর উদ্দিনকে বিষয়টি জানান।
খবর পেয়ে মসজিদ কমিটির সদস্যরা ঘটনাস্থলে এসে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেন।
ফুটেজে দেখা যায়, ভোর ৩টা ৫৭ মিনিটের দিকে দুই ব্যক্তি মাথা ও মুখ কাপড় দিয়ে ঢেকে মসজিদের দানবাক্সের কাছে আসে। তারা দানবাক্সের তালা ভেঙে মাত্র ৭ থেকে ৮ মিনিটের মধ্যে ব্যাগভর্তি টাকা নিয়ে ভোর ৪টা ৫ মিনিটের দিকে ঘটনাস্থল ত্যাগ করে।
মসজিদ কমিটির ক্যাশিয়ার কমর উদ্দিন বলেন, তিনি পাশের মাদ্রাসায় শ্রমিক নিয়ে কাজ করাচ্ছিলেন। ফোন পেয়ে এসে দেখেন দানবাক্সের তালা ভাঙা এবং ভেতরের সব টাকা নিয়ে গেছে। পরে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। স্থানীয় লোকজন ও কমিটির সদস্যদের নিয়ে সিসিটিভি ফুটেজ দেখা হয়েছে। থানা পুলিশে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে ফুটেজ সংগ্রহ করেছে।
তিনি আরও বলেন, প্রায় এক বছর তিন মাস ধরে দানবাক্সটি খোলা হয়নি। এর আগে তিন মাস পর একবার দানবাক্স খুলে প্রায় ৬৫ হাজার টাকা পাওয়া গিয়েছিল।
চোরদের শনাক্ত করতে দেশবাসী ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করে তিনি বলেন, কেউ তথ্য দিয়ে চোর শনাক্ত করতে সহায়তা করলে মসজিদ কমিটির পক্ষ থেকে তাকে সম্মাননা ও পুরস্কার দেওয়া হবে।
মসজিদের পেশ ইমাম হাফেজ মোহাম্মদ মেহেদী হাসান দুলাল বলেন, মসজিদে বিভিন্ন দান-অনুদান আসে। প্রতি শুক্রবার মুসল্লিরাও দান করেন। সব অর্থ দানবাক্সে জমা রাখা হয়।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোর ৩টা ৫৭ মিনিটে দুই ব্যক্তি দানবাক্সের কাছে এসে তালা ভাঙে এবং ভোর ৪টা ৫ মিনিটে বস্তাভর্তি টাকা নিয়ে চলে যায়। মুখে কাপড় থাকায় তাদের চেহারা শনাক্ত করা যায়নি।
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন চন্দ্র দাস বলেন, খবর পেয়ে তিনিসহ পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি আরও বলেন, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে টাকা চুরি, সিসিটিভিতে ধরা পড়ল দুই চোর

আপডেট সময় : ০২:২৫:১৯ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬