চাঁপাইনবাবগঞ্জের শাহ্ নেয়ামতুল্লাহ্ কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ
- আপডেট সময় : ০৮:০৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের শাহ্ নেয়ামতুল্লাহ্ কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী শাহ্ নেয়ামতুল্লাহ্ কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।
কলেজের গভর্নিং বডির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোহাঃ লতিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদ। স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মোহাঃ তরিকুল আলম সিদ্দিকি।
অনুষ্ঠানে অতিথিরা নবীন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। একই সঙ্গে নিয়মিত পড়াশোনা, কঠোর অধ্যবসায় ও সততার মাধ্যমে নিজেদের যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে কলেজের গভর্নিং বডির সদস্য আলহাজ্ব শামসুল হক গানু, উপাধ্যক্ষ মোহা. শরিফুল আলমসহ শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে নবীন শিক্ষার্থীদের শিক্ষাজীবনের বিভিন্ন দিক নিয়ে দিকনির্দেশনামূলক ওরিয়েন্টেশন দেওয়া হয়।



















