ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে সদ্য খনন করা ডোবায় ডুবে দুই ভাই-বোনের মৃত্যু বাগাতিপাড়ায় স্ত্রীর কাছে মাদক কেনার টাকা না পেয়ে স্বামীর আ/ত্ম/হ/ত্যা বাগাতিপাড়ায় পুকুরপাড়ে শার্ট-স্যান্ডেল, পানিতে মিলল আনসার ভিডিপি সদস্যের মরদেহ মাধনগর স্টেশন সড়কের পাশে অসুস্থ বৃদ্ধ, শেষ ভরসা যেন কেউ একজন গোদাগাড়ীতে পদ্মার তীব্র ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ সিংড়ায় চৌগ্রাম ইউনিয়নকে দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার জামায়াত প্রার্থীর বাগাতিপাড়ায় ভ্যান নিয়ে পালানোর আগেই হাতেনাতে আটক চোর লালপুরে পুলিশের ‘ওপেন হাউজ ডে’, অপরাধ দমনে সহযোগিতা চাইলেন পুলিশ সুপার শ্রীবরদীতে পৃথক অভিযানে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল ২ কিশোরী পঞ্চগড়ে স্কাউটসের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

বাগাতিপাড়ায় স্ত্রীর কাছে মাদক কেনার টাকা না পেয়ে স্বামীর আ/ত্ম/হ/ত্যা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৬:০৮:২৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৭২৮ বার পড়া হয়েছে

Bagatipara Map Pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় স্ত্রীর কাছে মাদক কেনার টাকা না পেয়ে স্বামীর আ/ত্ম/হ/ত্যা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় স্ত্রীর কাছে মাদক কেনার টাকা চেয়ে না পেয়ে কীটনাশক পানে ইব্রাহীম (৩০) নামে এক যুবক রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত ইব্রাহীম উপজেলার দয়ারামপুর ইউনিয়নের নন্দীকূজা এলাকার মানিকের ছেলে।

স্থানীয়রা জানায়, শুক্রবার সকাল ৮টার দিকে ইব্রাহীম মাদক কেনার জন্য তার স্ত্রীর কাছে টাকা চায়। টাকা না দেওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ইব্রাহীম বাড়িতে থাকা ফসলের কীটনাশক পান করে।নীয়রা বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন তাকে অসুস্থ অবস্থায় বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফাড করেন সেখানকার কর্তব্যরত ডাক্তার। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতে তার মৃত্যু হয়।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিন।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস বলেন, শনিবার দুপুরে রাজশাহীর রাজপাড়া থানার বেতার বার্তার মাধ্যমে তারা বিষয়টি জানতে পারেন। পরে ইব্রাহীমের বাড়িতে পুলিশ পাঠিয়ে তদন্ত করা হয়েছে এবং রাজপাড়া থানায় ফিরতি প্রতিবেদন দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, রাজপাড়া থানায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় বাগাতিপাড়া থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় স্ত্রীর কাছে মাদক কেনার টাকা না পেয়ে স্বামীর আ/ত্ম/হ/ত্যা

আপডেট সময় : ০৬:০৮:২৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬