ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাধনগর স্টেশন সড়কের পাশে অসুস্থ বৃদ্ধ, শেষ ভরসা যেন কেউ একজন গোদাগাড়ীতে পদ্মার তীব্র ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ সিংড়ায় চৌগ্রাম ইউনিয়নকে দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার জামায়াত প্রার্থীর বাগাতিপাড়ায় ভ্যান নিয়ে পালানোর আগেই হাতেনাতে আটক চোর লালপুরে পুলিশের ‘ওপেন হাউজ ডে’, অপরাধ দমনে সহযোগিতা চাইলেন পুলিশ সুপার শ্রীবরদীতে পৃথক অভিযানে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল ২ কিশোরী পঞ্চগড়ে স্কাউটসের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন পঞ্চগড়ে শিক্ষার্থী ধ/র্ষ/ণ ও মৃত্যুর ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন নলডাঙ্গায় যুবককে মারধরের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ৩ বাগাতিপাড়ায় নারী সমাবেশে বাল্যবিবাহ-মাদক নিয়ে আলোচনা

বাগাতিপাড়ায় ভ্যান নিয়ে পালানোর আগেই হাতেনাতে আটক চোর

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৮:০৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ২৬৫ বার পড়া হয়েছে

Bagatipara cirme news

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় ভ্যান নিয়ে পালানোর আগেই হাতেনাতে আটক চোর

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় ভ্যান চুরির চেষ্টার অভিযোগে শরিফুল ইসলাম (৫০) নামে এক ভ্যানচোরকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা.। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার লোকমানপুর বাজারসংলগ্ন মাঠের রাস্তার পাশে এ ঘটনা ঘটে।

আটক শরিফুল ইসলাম রাজশাহীর চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের কালুহাটি গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে। স্থানীয়দের অভিযোগ, ভ্যান চুরির উদ্দেশ্যে তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন।

স্থানীয়রা জানায়, বাগাতিপাড়া উপজেলার গালিমপুর দিয়াড়পাড়া গ্রামের কৃষক কাদের আলী গরুর জন্য ঘাস কাটতে ভ্যান নিয়ে ওই এলাকায় যান। তিনি ভ্যানটি রাস্তার পাশে রেখে ঘাস কাটতে গেলে শরিফুল ভ্যানটির তালা কাটার চেষ্টা করেন। একপর্যায়ে তালা কেটে ভ্যানটি নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় স্থানীয়দের বিষয়টি নজরে আসে। পরে তারা শরিফুলকে আটক করে পুলিশে খবর দেন।

খবর পেয়ে বাগাতিপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে শরিফুল ইসলামকে হেফাজতে নিয়ে থানায় যায়। ভ্যানের মালিক কাদের আলী এ ঘটনায় শরিফুলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটক শফিকুল একজন পেশাদারী ভ্যানচোর। এর আগেও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ভ্যানচুরিসহ অন্যান্য অপরাধের একাধিক মামলা রয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) তাকে আদালতে প্রেরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় ভ্যান নিয়ে পালানোর আগেই হাতেনাতে আটক চোর

আপডেট সময় : ০৮:০৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬