ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

আগামী ইউপি নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে- হুইপ দুলু

নাটোর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৭:৪৬:০২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Upcoming UP elections will be free and fair – Whip Dulu

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী ইউপি নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে- হুইপ দুলু

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আগামী দিনে ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। নির্বাচনে কোনো ধরনের সন্ত্রাস, সংঘাত, অন্যায় কিংবা জোরজবরদস্তি বরদাশত করা হবে না।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে নাটোর সদর উপজেলার ছাতনী ইউনিয়নের পণ্ডিতগ্রামে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আসন্ন ছাতনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে প্রার্থী ঘোষণার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

হুইপ দুলু বলেন, অতীতে বিভিন্ন নির্বাচনে জোর করে সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়র নির্বাচিত হওয়ার ঘটনা ঘটেছে। তবে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে কাউকে জোর করে চেয়ারম্যান প্রার্থী হতে দেওয়া হবে না। কোনো প্রার্থী যেন সন্ত্রাস, সংঘাত কিংবা অন্যায়ভাবে নির্বাচনী পরিবেশ নষ্ট করতে না পারেন, সে বিষয়েও সতর্ক থাকবে।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান শাহীন, বিসিবির কাউন্সিলর ফরহাদ আলী দেওয়ান শাহীন, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুন, ছাতনী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

November 23, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আগামী ইউপি নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে- হুইপ দুলু

আপডেট সময় : ০৭:৪৬:০২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬