ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাপাহারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু বোদা সীমান্তে ৬ হাজার ৪০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২ মোহনপুরে নারী হ/ত্যার মামলায় সাবেক স্বামী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার নির্মাণশিল্পে অবদানের স্বীকৃতি, ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় খাদে তিন যানবাহন, নিহত ২ ও গরু নলডাঙ্গায় পরিত্যক্ত ব্যাগে মিলল ৬টি ককটেল, বোমা নিষ্ক্রিয়করণ দলের অভিযান কোচিংয়ে পরীক্ষায় পাস করা যায়, নৈতিক শিক্ষা অর্জনে নিয়মিত ক্লাস জরুরি- প্রতিমন্ত্রী ফরহাদ নলডাঙ্গায় অবৈধভাবে ধানের বীজ মজুদ ও প্যাকেটজাত, ৩০ হাজার টাকা জরিমানা নলডাঙ্গায় সরকারি ক্যানেলের পানি বন্ধ, ফসল নষ্টের শঙ্কায় কৃষকরা

সাপাহারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু

আলমগীর হোসেন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৯:১৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Sapahar Police Station

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাপাহারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু

নওগাঁর সাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে সোলায়মান আলী (৬৫) ও তার স্ত্রী আফরোজা বেগমের (৬২) মৃত্যু হয়েছে। তারা উপজেলার গোপালপুর সোনাডাঙ্গা গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫ নভেম্বর (রোববার) রাত ৯টার দিকে বাড়িতে কয়েল জ্বালানোর জন্য রান্নাঘরে যান আফরোজা বেগম। এ সময় তিনি গ্যাস লাইট জ্বালালে রান্নাঘরে আগে থেকে লিকেজ হওয়া এলপিজি সিলিন্ডারের গ্যাসে আগুন ধরে যায়। এতে আফরোজা অগ্নিদগ্ধ হয়ে চিৎকার করতে থাকেন।

স্ত্রীর চিৎকার শুনে পাশের ঘর থেকে তাকে উদ্ধারের জন্য ছুটে যান সোলায়মান আলী। এ সময় তিনিও অগ্নিদগ্ধ হন। পরে রাতেই তাদের দুজনকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় গত ২০ নভেম্বর (শুক্রবার) বিকেল ৪টার দিকে সোলায়মান আলীর মৃত্যু হয়। ওই দিনই তার মরদেহের সঙ্গে আফরোজাকেও গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। পরে সোলায়মান আলীকে দাফন করা হয়।

অগ্নিদগ্ধ আফরোজা বেগম বাড়িতে অবস্থান করছিলেন। রোববার (২২ নভেম্বর) ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।

এ বিষয়ে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজার সঙ্গে কথা হলে তিনি জানান, ঘটনাটি তিনি লোকমুখে শুনেছেন। তবে এ বিষয়ে থানায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।

November 22, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাপাহারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু

আপডেট সময় : ০৯:১৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬