সংবাদ শিরোনাম ::
প্রচ্ছদ /
ক্রিড়াঅঙ্গন, আপডেট নিউজ, নাটোর, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট), রাজশাহী বিভাগ, শিক্ষা, সারাদেশ
জাতীয় পর্যায়ের জুডো প্রতিযোগিতায় বাউয়েট শিক্ষার্থীর জোড়া ব্রোঞ্জ পদক
বাউয়েট প্রতিনিধিঃ
- আপডেট সময় : ০৭:১৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

জাতীয় পর্যায়ের জুডো প্রতিযোগিতায় বাউয়েট শিক্ষার্থীর জোড়া ব্রোঞ্জ পদক
জাতীয় পর্যায়ের জুডো প্রতিযোগিতায় দুটি ব্রোঞ্জ পদক অর্জন করেছেন নাটোরের বাগাতিপাড়ায় অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (বাউয়েট) শিক্ষার্থী ফারহান বিন হাসনাত।
গত ১৯ থেকে ২১ নভেম্বর ঢাকার শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের জুডো প্রতিযোগিতায় তিনি ১০০ কেজি ও ওপেন ওয়েট—উভয় ক্যাটাগরিতে ব্রোঞ্জ পদক লাভ করেন। ফারহান বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।
এ সাফল্যে বাউয়েটের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস. এম. লুৎফর রহমান পদকজয়ী শিক্ষার্থীকে অভিনন্দন জানান। এ সময় তিনি ফারহানের হাতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন।
উপাচার্য ভবিষ্যতেও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ক্রীড়াক্ষেত্রে সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার জন্য তাকে উৎসাহিত করেন।

November 23, 2026
জাতীয় পর্যায়ের জুডো প্রতিযোগিতায় বাউয়েট শিক্ষার্থীর জোড়া ব্রোঞ্জ পদক
বিস্তারিত কমেন্টে...www.channelanews.com





















