কাহালুতে বিএসটিআইয়ের মান সনদ না থাকায় বেকারিকে জরিমানা
- আপডেট সময় : ০৭:৪৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৩১ বার পড়া হয়েছে

কাহালুতে বিএসটিআইয়ের মান সনদ না থাকায় বেকারিকে জরিমানা
বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার কাহালুতে বিএসটিআইয়ের মান সনদ না থাকায় একটি বেকারি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন ও বিএসটিআইয়ের বগুড়া আঞ্চলিক কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলার কার্ণিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে কার্ণিপাড়া, কালাই এলাকার মেসার্স মডার্ণ ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিতে অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানটির ব্রেড, বিস্কুট ও কেক পণ্যের গুণগত মানসনদ না থাকা এবং মিথ্যা তথ্য দিয়ে এসব পণ্য বিক্রয় ও বিতরণের অভিযোগ পাওয়া যায়। পরে বিএসটিআই আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ১২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন কাহালু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব কুমার বিশ্বাস। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার ফিল্ড অফিসার (সিএম) মো. সাখাওয়াত হোসেন।
উপজেলা প্রশাসন ও বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



















