ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পরিকল্পিত সন্ত্রাস ও দেশ অস্থিতিশীলের অপচেষ্টার প্রতিবাদে বাগাতিপাড়ায় বিএনপির বিক্ষোভ পুঠিয়ায় বজ্রপাতের ঝুঁকি কমাতে ২০০ তালগাছের চারা রোপণ চাঁপাইনবাবগঞ্জের শাহ্ নেয়ামতুল্লাহ্ কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ মোহনপুরে মাদকাসক্ত ছেলের হা’সুয়ার কো/পে মা নিহত, বাবা গুরুতর আহত কাহালুতে বিএসটিআইয়ের মান সনদ না থাকায় বেকারিকে জরিমানা শেরপুরে পাখি শিকার বন্ধে অভিযান, শিকারির ৭ দিনের কারাদণ্ড মোহনপুরে বজ্রপাতের ঝুঁকি কমাতে ৫৬০ তালবীজ ও চারা রোপণ পবায় পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় ৩ হাজার বীজ বপন গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাপাহারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাস ও দেশ অস্থিতিশীলের অপচেষ্টার প্রতিবাদে বাগাতিপাড়ায় বিএনপির বিক্ষোভ

ফজলুর রহমান, নিজস্ব সংবাদদাতাঃ
  • আপডেট সময় : ০৮:৪৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৩২ বার পড়া হয়েছে

Bagatipara bnp rally

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পরিকল্পিত সন্ত্রাস ও দেশ অস্থিতিশীলের অপচেষ্টার প্রতিবাদে বাগাতিপাড়ায় বিএনপির বিক্ষোভ

ফজলুর রহমান, নিজস্ব সংবাদদাতাঃ
পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে নাটোরের বাগাতিপাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পৌর বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে মিছিলটি বের হয়। মিছিলটি মালঞ্চি রেলগেট অতিক্রম করে বাজার ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মালঞ্চি রেলগেটের পূর্ব পাশে গিয়ে মিছিলটি শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাগাতিপাড়া পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আমিরুল ইসলাম জামালের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন মিঠু, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী হায়দার, পৌর যুবদলের আহ্বায়ক মুক্তার হোসেন, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শফিক, উপজেলা কৃষক দলের সভাপতি রেজাউল করিম, উপজেলা শ্রমিক দলের সভাপতি অহিদুজ্জামান নাদিম, থানা ছাত্রদলের সদস্য সচিব শাহরিয়ার মাহমুদ স্বাধীন, যুগ্ম আহ্বায়ক লিটন আলী, পৌর ছাত্রদলের আহ্বায়ক মোতালেব আলী পান্নাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে আমিরুল ইসলাম জামাল অভিযোগ করে বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধ না হলে আইনানুগভাবে তা মোকাবিলার কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবে।

উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত নিষিদ্ধ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পরিকল্পিত সন্ত্রাস ও দেশ অস্থিতিশীলের অপচেষ্টার প্রতিবাদে বাগাতিপাড়ায় বিএনপির বিক্ষোভ

আপডেট সময় : ০৮:৪৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬