ঢাকা ১১:৫২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মুক্তার হোসেন, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১১:০১:১৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ২১ বার পড়া হয়েছে

Godagari

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মুক্তার হোসেন, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধিঃ
দেশে সন্ত্রাস ও অস্থিতিশীলতার অভিযোগের প্রতিবাদে রাজশাহীর গোদাগাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় গোদাগাড়ী পৌর যুবদলের আয়োজনে ডাইংপাড়া গোল চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গোদাগাড়ী পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মমিনুল ইসলাম রনকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন গোদাগাড়ী পৌর যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান বিপ্লব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক নেতা ও পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফরহাদ বাদশা। এ সময় যুবদল, ছাত্রদল ও বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে দেশে নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টি করে জনমনে আতঙ্ক তৈরি এবং দেশের স্থিতিশীলতা নষ্টের চেষ্টা করছে। তাদের দাবি, এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবে।

বক্তারা আরও বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে তারা জনগণকে সঙ্গে নিয়ে কাজ করবেন। একই সঙ্গে অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে রাজনৈতিকভাবে প্রতিবাদ অব্যাহত রাখার কথা জানান তারা।

এর আগে ডাইংপাড়া গোল চত্বর ও আশপাশের সড়কে বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়। এ সময় তারা সন্ত্রাস ও অস্থিতিশীলতার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপডেট সময় : ১১:০১:১৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬