ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে চেয়ারম্যান প্রার্থী বিপ্লবের বাড়িতে ৭ গরু নিয়ে অভিযান, রসিদ দেখিয়ে ছাড় বাগাতিপাড়ায় ঘুমন্ত ভ্যানচালককে সাপের দংশন, হাসপাতালে মৃত্যু গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল-বৃত্তি, গৃহের চাবি বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপের ফের হামলা, এমপি নওশাদ জমিরের দুই সমর্থক আহত পঞ্চগড়ে স্কুলছাত্রী ধ/র্ষ/ণে/র অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু; গ্রেপ্তার ২ দেওয়ানগঞ্জে প্রেমের সম্পর্কের জেরে কলেজছাত্রীর বিয়ের দাবি, সড়ক অবরোধ করে বিক্ষোভ পবায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, জরিমানা ঢাকায় রেডমিন ইন্ডাস্ট্রিজের অ্যানুয়াল পার্টনার সামিট ‘রেডমিন হরাইজন ২০২৬’ নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্বাস্থ্য অধিকার নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান শেরপুরে পাঁচ দই কারখানাকে ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

বাগাতিপাড়ায় কালো জাদুর কথা বলে স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১২:১৬:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৫০৫ বার পড়া হয়েছে

Bagatipara (crime) news photo

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় কালো জাদুর কথা বলে স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় কালো জাদুর করার কথা বলে এক পরিবারের কাছ থেকে প্রায় তিন লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির বিরুদ্ধে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার পাঁকা ইউনিয়নের বড় পাঁকা গ্রামের বাসিন্দা মো. আকছেদ আলীর বাড়িতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আকছেদ আলী অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তিকে অভিযুক্ত করে বাগাতিপাড়া মডেল থানায় অভিযোগ দায়ের করেন।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, আকছেদ আলীর ছেলে মো. সিহাব আলী (২২) অসুস্থতার কারণে বাড়িতে অবস্থান করছিলেন। সোমবার দুপুর আনুমানিক ১২টার দিকে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি তাদের বাড়ির সামনে এসে মাহফিল আছে বলে টাকা দাবি করেন। এ সময় তার ছেলে তাদের ২০ টাকা দিলে তাঁরা এক গ্লাস পানি দিতে বলেন। পরে পানি না দেওয়ায় তাঁরা সিহাবকে তার মাকে ডাকতে বলেন।

অভিযোগে বলা হয়, সিহাবের মা বাইরে এলে ওই দুই ব্যক্তি তার ছেলেকে দেখিয়ে ‘কালো জাদু’ করার কথা বলেন। এরপর ওই নারী কান্না শুরু করলে অভিযুক্তরা সুযোগ নিয়ে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখাতে থাকেন। পরে তারা এক গ্লাস পানি আনতে বলেন এবং ওই পানিতে কিছু করার পর তা পান করতে দেন বলে অভিযোগ করা হয়েছে। এরপর স্বর্ণের কিছু থাকলে তা এনে দেওয়ার কথা বলা হয়। অভিযোগকারীর ভাষ্য, তার স্ত্রী ওই কথায় স্বর্ণালংকার এনে পানিতে ডুবিয়ে দেন।

অভিযোগপত্রে আরও বলা হয়, একপর্যায়ে অভিযুক্তরা তার ছেলেকে বাইরে থেকে একটি খেজুরের কাঁটা নিয়ে আসতে পাঠান। ছেলে বাইরে যাওয়ার পর তারা তার স্ত্রী ও ছোট ছেলেকে হিপনোটাইজ করে বাড়ি থেকে স্বর্ণালংকার নিয়ে চলে যান বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগকারীর দাবি, এ সময় একটি স্বর্ণের আংটি, একটি স্বর্ণের চেইন ও এক জোড়া স্বর্ণের কানের দুল নিয়ে যায় অভিযুক্তরা। এসব স্বর্ণালংকারের আনুমানিক মূল্য তিন লাখ টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে তার ছেলে বাড়িতে ফিরে এলে অভিযুক্তরা বাড়ি থেকে বের হয়ে যায়। বিষয়টি জানার পর পরিবারের সদস্যরা স্বর্ণালংকার খুঁজে না পেয়ে থানায় অভিযোগ করেন।

অভিযোগকারী জানান, ঘটনার সাক্ষ্য হিসেবে অভিযুক্তদের ছবি ও ভিডিও ফুটেজ তার কাছে সংরক্ষিত রয়েছে। তিনি বিষয়টি পারিবারিকভাবে আলোচনা করে থানায় লিখিত অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে বলেও অভিযোগপত্রে উল্লেখ করেন।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন চন্দ্র দাস এবিষয়ে বলেন, অভিযোগটি আমলে নিয়ে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় কালো জাদুর কথা বলে স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ

আপডেট সময় : ১২:১৬:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬