ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

শেরপুরে পাখি শিকার বন্ধে অভিযান, শিকারির ৭ দিনের কারাদণ্ড

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১১:৩৭:২১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

Sherpur Photo

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরে পাখি শিকার বন্ধে অভিযান, শিকারির ৭ দিনের কারাদণ্ড

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরে পাখি শিকার বন্ধে সদর ও নকলা উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে শিকারের সরঞ্জাম ও ১২টি বক উদ্ধার করা হয়েছে। এ সময় পাখি শিকারের অভিযোগে এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ভোর থেকে প্রায় ছয় ঘণ্টা ধরে সদর ও নকলা উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শেরপুর বার্ড ক্লাব এবং প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন শাইন যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

অভিযানে পাখি শিকারের আটটি ‘হালা’ (শিকারের সরঞ্জাম) ও ১২টি বক উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা বকগুলো প্রকৃতিতে অবমুক্ত করা হয়েছে। একই সঙ্গে পাখি সংরক্ষণ ও শিকার বন্ধে স্থানীয়দের সচেতন করতে লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।

অভিযান চলাকালে নকলার গণপদ্দী ইউনিয়নের আদমপুর গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে মো. আব্দুর রাজ্জাক (৪৫) নামে এক ব্যক্তিকে তিনটি বক ও শিকারের সরঞ্জামসহ আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০২৬-এর আওতায় সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সাজা দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি।

অভিযানে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শেরপুরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার, ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. আব্দুল্লাহ আল আমিন, শেরপুর বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন শাইনের নির্বাহী পরিচালক এবং জ্যেষ্ঠ সাংবাদিক মো. মুগনিউর রহমান মনি ছাড়াও স্বেচ্ছাসেবী ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার বলেন, পাখি শিকারের অভিযোগে আব্দুর রাজ্জাককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। পাখি শিকার বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেরপুরে পাখি শিকার বন্ধে অভিযান, শিকারির ৭ দিনের কারাদণ্ড

আপডেট সময় : ১১:৩৭:২১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬