ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

মোহনপুরে বজ্রপাতের ঝুঁকি কমাতে ৫৬০ তালবীজ ও চারা রোপণ

এম এম মামুনঃ
  • আপডেট সময় : ১১:২৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে

Mohonpur Ansar

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহনপুরে বজ্রপাতের ঝুঁকি কমাতে ৫৬০ তালবীজ ও চারা রোপণ

এম এম মামুনঃ
বজ্রপাতের ঝুঁকি কমানো ও পরিবেশের ভারসাম্য রক্ষায় রাজশাহীর মোহনপুরে ৫০০ তালবীজসহ বিভিন্ন প্রজাতির ৬০টি চারা রোপণ করেছে আনসার ও ভিডিপি সদস্যরা। বুধবার (২৩ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার ২ নম্বর ঘাসিগ্রাম ইউনিয়নের তুলসীক্ষেত্র ব্রিজসংলগ্ন সড়কের পাশে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

উপজেলা আনসার ও ভিডিপির সংশ্লিষ্টরা জানান, দেশে বজ্রপাতে প্রাণহানির ঘটনা দিন দিন বাড়ছে। মানুষের পাশাপাশি প্রতি বছর বজ্রপাতে গবাদিপশু ও অন্যান্য প্রাণীরও মৃত্যু হচ্ছে। বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে—এমন ধারণা থেকেই তালবীজ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. রাকিবুল হাসান পিভিএমএস বলেন, “জেলা কমান্ড্যান্ট মো. জহুরুল ইসলাম বিভিএমএসের নির্দেশনায় প্রকৃতি ও পরিবেশ রক্ষার পাশাপাশি বজ্রপাতের ঝুঁকি কমাতে এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।”

কর্মসূচিতে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. শামিউল বাসির উপস্থিত ছিলেন। তালবীজ সংগ্রহে সহযোগিতা করেন ৩ নম্বর রায়ঘাটি ইউনিয়ন দলনেতা মো. সামশুজ্জামান।

এ সময় ২ নম্বর ঘাসিগ্রাম ইউনিয়ন ভিডিপি সদস্য মো. মেহেদী হাসানসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের ভাতাভোগী সদস্যরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, তালবীজের পাশাপাশি অর্জুন, জলপাই, মেহগনি ও অন্যান্য প্রজাতির চারাও রোপণ করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মোহনপুরে বজ্রপাতের ঝুঁকি কমাতে ৫৬০ তালবীজ ও চারা রোপণ

আপডেট সময় : ১১:২৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬