ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের কেনাকাটা ও ব্যাংক নিলামে অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত শিবগঞ্জে ২২৪ বোতল এস্কাফ সিরাপ ও ১৫ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় ১২ জন আটক পঞ্চগড়ে বায়ুদূষণবিরোধী অভিযানে বালি ব্যবসায়ী ও ফিলিং স্টেশনকে জরিমানা সি-ক্যাটাগরির ফার্মেসি কোর্স যৌথভাবে পরিচালনার দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড় সদরে তিন মাসে গ্রাম আদালতে ১০৪ মামলা নিষ্পত্তি জাতীয় যুব পুরস্কারে দেশসেরা দ্বিতীয় রায়হানকে লালপুরে সংবর্ধনা ঠাকুরগাঁও সদর থানায় একই ওসি দ্বিতীয়বার, ২২ দফা নীতিমালা নিয়ে প্রশ্ন নাটোরে চালবোঝাই ট্রাক খাদে পড়ে হেলপার নিহত, চালক গুরুতর আহত

পঞ্চগড়ে বায়ুদূষণবিরোধী অভিযানে বালি ব্যবসায়ী ও ফিলিং স্টেশনকে জরিমানা

মো. কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়ঃ
  • আপডেট সময় : ০৯:০৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে

Sand trader and filling station fined during anti-air pollution drive in Panchagarh

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে বায়ুদূষণবিরোধী অভিযানে বালি ব্যবসায়ী ও ফিলিং স্টেশনকে জরিমানা

জগদল বাজার এলাকায় দুই প্রতিষ্ঠানকে মোট ৪ হাজার টাকা জরিমানা, রাস্তার বালু অপসারণের নির্দেশ

পঞ্চগড়ে জগদল বাজার এলাকায় বায়ুদূষণবিরোধী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৮ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা সুলতানার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা লঙ্ঘনের দায়ে এক বালি ব্যবসায়ী ও একটি ফিলিং স্টেশনকে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে বালি ব্যবসায়ী জামানকে ২ হাজার টাকা এবং মেসার্স হাসান ফিলিং স্টেশনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

এ সময় রাস্তার ওপর রাখা বালু দ্রুত অপসারণের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

অভিযানে পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড়ের সহকারী পরিচালক আব্দুল গফুর প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা বলেন, বায়ুদূষণ জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনস্বাস্থ্য সুরক্ষায় রাস্তার ওপর বালু ফেলে রাখা এবং বায়ুদূষণ সৃষ্টিকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান চলমান থাকবে।

November 18, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে বায়ুদূষণবিরোধী অভিযানে বালি ব্যবসায়ী ও ফিলিং স্টেশনকে জরিমানা

আপডেট সময় : ০৯:০৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬