ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের কেনাকাটা ও ব্যাংক নিলামে অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত শিবগঞ্জে ২২৪ বোতল এস্কাফ সিরাপ ও ১৫ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় ১২ জন আটক পঞ্চগড়ে বায়ুদূষণবিরোধী অভিযানে বালি ব্যবসায়ী ও ফিলিং স্টেশনকে জরিমানা সি-ক্যাটাগরির ফার্মেসি কোর্স যৌথভাবে পরিচালনার দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড় সদরে তিন মাসে গ্রাম আদালতে ১০৪ মামলা নিষ্পত্তি জাতীয় যুব পুরস্কারে দেশসেরা দ্বিতীয় রায়হানকে লালপুরে সংবর্ধনা ঠাকুরগাঁও সদর থানায় একই ওসি দ্বিতীয়বার, ২২ দফা নীতিমালা নিয়ে প্রশ্ন নাটোরে চালবোঝাই ট্রাক খাদে পড়ে হেলপার নিহত, চালক গুরুতর আহত

সি-ক্যাটাগরির ফার্মেসি কোর্স যৌথভাবে পরিচালনার দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন

মো. কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়ঃ
  • আপডেট সময় : ০৮:৫৭:৩১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ৪০ বার পড়া হয়েছে

Human chain by the Chemists and Druggists Association in Panchagarh

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সি-ক্যাটাগরির ফার্মেসি কোর্স যৌথভাবে পরিচালনার দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন

বিসিডিএসকে বাদ দিয়ে এককভাবে কোর্স পরিচালনার সিদ্ধান্ত বাতিলের দাবি, সমাধান না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

সি-ক্যাটাগরির ফার্মেসি কোর্স বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল ও বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির (বিসিডিএস) যৌথ তত্ত্বাবধানে পরিচালনার দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন করেছেন বিসিডিএসের সদস্যরা।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের সিনেমা হল সড়কের বুকলতলা এলাকায় বিসিডিএসের পঞ্চগড় শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সংগঠনটির পঞ্চগড় শাখার সভাপতি সালেকুজ্জামান সালেক, সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন রশিদ বাবু ও সহ-সভাপতি মাহাবুব আলমের নেতৃত্বে প্রায় ৫০ জন সদস্য অংশ নেন। এ সময় বক্তব্য দেন সভাপতি সালেকুজ্জামান সালেক ও সহ-সভাপতি মাহাবুব আলম।

বক্তারা বলেন, গত ২১ বছর ধরে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল ও বিসিডিএসের যৌথ তত্ত্বাবধানে সি-ক্যাটাগরির ফার্মেসি কোর্স পরিচালিত হয়ে আসছে। কিন্তু গত সপ্তাহে বিসিডিএসকে না জানিয়ে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল এককভাবে এ কোর্স পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। এতে দেশের কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সদস্যদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

তারা বলেন, দীর্ঘ ২১ বছর ধরে যৌথভাবে কোর্স পরিচালনায় কোনো সমস্যা হয়নি। তাই বিসিডিএসকে সম্পৃক্ত না করে এককভাবে কোর্স পরিচালনার সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

বক্তারা দ্রুত বিসিডিএস নেতাদের সঙ্গে আলোচনা করে বিষয়টির সমাধানে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। অন্যথায় দেশের সব কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।

November 18, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সি-ক্যাটাগরির ফার্মেসি কোর্স যৌথভাবে পরিচালনার দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন

আপডেট সময় : ০৮:৫৭:৩১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬