ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের কেনাকাটা ও ব্যাংক নিলামে অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত শিবগঞ্জে ২২৪ বোতল এস্কাফ সিরাপ ও ১৫ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় ১২ জন আটক পঞ্চগড়ে বায়ুদূষণবিরোধী অভিযানে বালি ব্যবসায়ী ও ফিলিং স্টেশনকে জরিমানা সি-ক্যাটাগরির ফার্মেসি কোর্স যৌথভাবে পরিচালনার দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড় সদরে তিন মাসে গ্রাম আদালতে ১০৪ মামলা নিষ্পত্তি জাতীয় যুব পুরস্কারে দেশসেরা দ্বিতীয় রায়হানকে লালপুরে সংবর্ধনা ঠাকুরগাঁও সদর থানায় একই ওসি দ্বিতীয়বার, ২২ দফা নীতিমালা নিয়ে প্রশ্ন নাটোরে চালবোঝাই ট্রাক খাদে পড়ে হেলপার নিহত, চালক গুরুতর আহত

পঞ্চগড় সদরে তিন মাসে গ্রাম আদালতে ১০৪ মামলা নিষ্পত্তি

মো. কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়ঃ
  • আপডেট সময় : ০৮:৫১:১৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে

104 cases settled in village courts in Panchagarh Sadar over three months

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড় সদরে তিন মাসে গ্রাম আদালতে ১০৪ মামলা নিষ্পত্তি

১০ ইউনিয়নে ১১৬টি মামলা গ্রহণ, অপেক্ষমাণ রয়েছে ১২টি; প্রতি মাসে অন্তত পাঁচটি মামলা গ্রহণের নির্দেশ ইউএনওর

পঞ্চগড় সদর উপজেলার ১০টি ইউনিয়নে গত তিন মাসে গ্রাম আদালতের মাধ্যমে মোট ১০৪টি মামলা নিষ্পত্তি হয়েছে। বর্তমানে অপেক্ষমাণ রয়েছে ১২টি মামলা। জুলাই থেকে সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত পূর্বের অপেক্ষমাণ ও নতুন দায়ের হওয়া মোট ১১৬টি মামলার মধ্যে এসব মামলা নিষ্পত্তি করা হয়।

বুধবার (১৮ নভেম্বর) সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ‘উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয়’ শীর্ষক ত্রৈমাসিক সমন্বয় সভায় এসব তথ্য জানানো হয়।

সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, সদর উপজেলার অমরখানা ইউনিয়নে ১৬টি মামলার মধ্যে ১৫টি, হাফিজাবাদ ইউনিয়নে ১২টির মধ্যে ৯টি, পঞ্চগড় ইউনিয়নে ৭টি, কামাত কাজলদিঘী ইউনিয়নে ২২টির মধ্যে ১৫টি, চাকলাহাট ইউনিয়নে ১০টি, সাতমেরা ইউনিয়নে ৭টির মধ্যে ৬টি, হাড়িভাসা ইউনিয়নে ৬টি, ধাক্কামারা ইউনিয়নে ৮টি, মাগুরা ইউনিয়নে ১৬টি এবং গরিনাবাড়ী ইউনিয়নে ১২টি মামলা নিষ্পত্তি হয়েছে।

সভায় পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা সুলতানা বলেন, গ্রাম আদালতকে আরও কার্যকর করতে প্রতিটি ইউনিয়ন পরিষদকে প্রতি মাসে অন্তত পাঁচটি করে মামলা গ্রহণ করতে হবে। সাধারণ মানুষের ছোটখাটো বিরোধ ও বিরোধসংক্রান্ত অভিযোগ দ্রুত স্থানীয় পর্যায়ে নিষ্পত্তির মাধ্যমে আদালতের মামলাজট কমাতে গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল করতে হবে।

কোনো মামলা যেন অযথা দীর্ঘদিন অপেক্ষমাণ না থাকে, সেদিকে সংশ্লিষ্টদের বিশেষ নজর দেওয়ার নির্দেশ দেন তিনি।

সভায় সদর উপজেলার ইউনিয়ন হিসাব সহকারী ও ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন উপজেলা গ্রাম আদালত কার্যক্রমের উপজেলা সমন্বয়কারী মো. মিজানুর রহমান।

November 18, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড় সদরে তিন মাসে গ্রাম আদালতে ১০৪ মামলা নিষ্পত্তি

আপডেট সময় : ০৮:৫১:১৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬