ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের কেনাকাটা ও ব্যাংক নিলামে অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত শিবগঞ্জে ২২৪ বোতল এস্কাফ সিরাপ ও ১৫ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় ১২ জন আটক পঞ্চগড়ে বায়ুদূষণবিরোধী অভিযানে বালি ব্যবসায়ী ও ফিলিং স্টেশনকে জরিমানা সি-ক্যাটাগরির ফার্মেসি কোর্স যৌথভাবে পরিচালনার দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড় সদরে তিন মাসে গ্রাম আদালতে ১০৪ মামলা নিষ্পত্তি জাতীয় যুব পুরস্কারে দেশসেরা দ্বিতীয় রায়হানকে লালপুরে সংবর্ধনা ঠাকুরগাঁও সদর থানায় একই ওসি দ্বিতীয়বার, ২২ দফা নীতিমালা নিয়ে প্রশ্ন নাটোরে চালবোঝাই ট্রাক খাদে পড়ে হেলপার নিহত, চালক গুরুতর আহত

ঠাকুরগাঁও সদর থানায় একই ওসি দ্বিতীয়বার, ২২ দফা নীতিমালা নিয়ে প্রশ্ন

নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৮:২৯:১০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে

OC Sarwar-e-Alam Khan - Photo collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁও সদর থানায় একই ওসি দ্বিতীয়বার, ২২ দফা নীতিমালা নিয়ে প্রশ্ন

লটারিতে বদলির প্রায় ১১ মাস পর আগের থানায় ফিরেছেন সরোয়ারে আলম খান; পুনরায় যোগদানের বিষয়ে অবগত নন রংপুর রেঞ্জের ডিআইজি

লটারিতে বদলি হওয়ার প্রায় ১১ মাস পর আবারও আগের থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে ফিরেছেন মো. সরোয়ারে আলম খান। ২০২৫ সালের এপ্রিল মাসে প্রথমবার ঠাকুরগাঁও সদর থানার ওসি হিসেবে যোগ দিয়েছিলেন তিনি। প্রায় সাড়ে সাত মাস দায়িত্ব পালনের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে লটারির মাধ্যমে তাকে বদলি করা হয় গাইবান্ধার পলাশবাড়ী থানায়। সেখানে দায়িত্ব পালনের পর গত ১৪ নভেম্বর আবারও ঠাকুরগাঁও সদর থানার ওসি হিসেবে যোগ দেন তিনি।

তবে একই থানায় দ্বিতীয়বার তার পদায়ন নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশের ওসি পদায়নে জারি করা ২২ দফা নীতিমালায় একই থানায় কোনো কর্মকর্তাকে দ্বিতীয়বার ওসি হিসেবে পদায়ন না করার নির্দেশনা রয়েছে। এর মধ্যেই সরোয়ারে আলম খানের পুনরায় যোগদানের বিষয়ে অবগত নন বলে জানিয়েছেন রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ। এমনকি তিনি ওই থানার ওসি হিসেবে মো. শাহজাহান আলীর নাম উল্লেখ করেছেন।

ঠাকুরগাঁও জেলা পুলিশের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, মো. সরোয়ারে আলম খান বর্তমানে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করছেন। ওয়েবসাইটে তার সর্বশেষ যোগদানের তারিখ উল্লেখ করা হয়েছে ১৪ নভেম্বর ২০২৬। এর আগে তিনি গাইবান্ধার পলাশবাড়ী থানার ওসি হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৫ সালের এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে ঠাকুরগাঁও সদর থানায় প্রথমবার যোগদান করেন সরোয়ারে আলম খান। এরপর ওই বছরের ২ ডিসেম্বর লটারির মাধ্যমে তাকে বদলি করা হয়। ৬ ডিসেম্বর তিনি গাইবান্ধার পলাশবাড়ী থানার ওসি হিসেবে যোগ দেন। সেখানে দায়িত্ব পালনের পর চলতি বছরের ১৪ নভেম্বর আবারও ঠাকুরগাঁও সদর থানায় ফিরে আসেন তিনি। অর্থাৎ প্রায় ১১ মাসের ব্যবধানে একই থানায় দ্বিতীয়বার ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এই কর্মকর্তা।

পুলিশ সদর দপ্তর ২০২৫ সালের ৩ জুলাই থানার ওসি পদায়নে ২২ দফা নীতিমালা জারি করে। ওই নীতিমালায় ওসি পদে পদায়নের যোগ্যতা, অযোগ্যতা, বদলি ও দায়িত্বকালের বিষয়ে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে।

নীতিমালার অন্যতম শর্তে বলা হয়েছে, কোনো কর্মকর্তা একবার ওসি হিসেবে দায়িত্ব পালন করলে তাকে একই থানায় দ্বিতীয়বার পদায়ন করা যাবে না। এ ছাড়া একজন কর্মকর্তা সর্বোচ্চ চারটি থানায় অথবা ছয় বছর ওসি হিসেবে দায়িত্ব পালনের পর আর ওসি পদে পদায়নের জন্য বিবেচিত হবেন না।

নীতিমালায় আরও বলা হয়েছে, ওসি হিসেবে দুই বছর দায়িত্ব পালনের পর অন্যত্র বদলি করা যাবে। তবে একই থানায় ধারাবাহিকভাবে সর্বোচ্চ তিন বছর দায়িত্ব পালনের সুযোগ রয়েছে। নির্দিষ্ট সময়ের আগে বদলির ক্ষেত্রেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রশাসনিক ক্ষমতা ও নির্দেশনা অনুসরণের বিষয় উল্লেখ রয়েছে।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) বন্ধু ঠাকুরগাঁও জেলা কমিটির সভাপতি মঈনুদ্দীন তালুকদার হিমেল বলেন, একটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। যেহেতু ওসি সরোয়ারে আলম খান আগে ঠাকুরগাঁও সদর থানায় দায়িত্ব পালন করেছেন, তাই তাকে একই থানায় দ্বিতীয়বার পদায়ন না করাই সমীচীন ছিল। দেশে পুলিশের কর্মকর্তার কোনো সংকট নেই যে একজন কর্মকর্তাকে আগের কর্মস্থলেই আবার ফিরিয়ে আনতে হবে। একই থানায় দ্বিতীয়বার পদায়নের ক্ষেত্রে নীতিমালার বিষয়টি অবশ্যই বিবেচনায় নেওয়া উচিত ছিল। আমরা আশা করি, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

সদর থানার নবনিযুক্ত ওসি সরোয়ারে আলম খান বলেন, তিনি এর আগে প্রায় সাত মাসের মতো দায়িত্ব পালন করে গেছেন। তবে পুনরায় একই থানায় যোগদানের বিষয়ে জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি।

ঠাকুরগাঁও জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আলমগীর রহমান বলেন, নীতিমালা সম্পর্কে তার জানা নেই। তারা পদায়ন করেননি; ঊর্ধ্বতন কর্মকর্তারা ওপর থেকে নির্ধারণ করেছেন। এ বিষয়ে তিনি কিছু বলতে পারবেন না।

জেলা পুলিশ সুপার মো. বেলাল হোসেন ছুটিতে থাকায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তার পরিবর্তে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. খোদাদাদ হোসেন বলেন, যারা নীতিনির্ধারণী পর্যায়ে রয়েছেন, তারাই এসব বিষয় দেখভাল করেন। এ বিষয়ে পুলিশ সুপারই ভালো বলতে পারবেন। তিনি কিছু বলতে পারবেন না।

এদিকে ঠাকুরগাঁও সদর থানায় সরোয়ারে আলম খানের পুনরায় যোগদানের বিষয়ে অবগত নন বলে জানিয়েছেন রংপুর রেঞ্জের ডিআইজি (উপমহাপরিদর্শক) মোহাম্মদ আবদুল মাবুদ। মোবাইল ফোনে তিনি বলেন, “ওই থানার ওসি তো শাহজাহান আলী। সরোয়ারে আলম খানের যোগদানের বিষয়টি আমার জানা নেই। আমি জানি না।”

পুলিশের ওসি পদায়নের ২২ দফা নীতিমালার বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলে জানান।

November 18, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঠাকুরগাঁও সদর থানায় একই ওসি দ্বিতীয়বার, ২২ দফা নীতিমালা নিয়ে প্রশ্ন

আপডেট সময় : ০৮:২৯:১০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬