ঢাকা ১০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পরিকল্পিত সন্ত্রাস ও দেশ অস্থিতিশীলের অপচেষ্টার প্রতিবাদে বাগাতিপাড়ায় বিএনপির বিক্ষোভ পুঠিয়ায় বজ্রপাতের ঝুঁকি কমাতে ২০০ তালগাছের চারা রোপণ চাঁপাইনবাবগঞ্জের শাহ্ নেয়ামতুল্লাহ্ কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ মোহনপুরে মাদকাসক্ত ছেলের হা’সুয়ার কো/পে মা নিহত, বাবা গুরুতর আহত কাহালুতে বিএসটিআইয়ের মান সনদ না থাকায় বেকারিকে জরিমানা শেরপুরে পাখি শিকার বন্ধে অভিযান, শিকারির ৭ দিনের কারাদণ্ড মোহনপুরে বজ্রপাতের ঝুঁকি কমাতে ৫৬০ তালবীজ ও চারা রোপণ পবায় পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় ৩ হাজার বীজ বপন গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাপাহারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

মান্দায় দেশীয় চোলাই মদ জব্দ ও ধ্বংস, ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে আটক ব্যক্তিকে শাস্তি

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:৩৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬ ১২৮ বার পড়া হয়েছে

Manda crime news pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মান্দায় দেশীয় চোলাই মদ জব্দ ও ধ্বংস, ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে আটক ব্যক্তিকে শাস্তি

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মান্দায় স্থানীয়দের অভিযানে বিপুল পরিমাণ দেশীয় চোলাই মদ জব্দ ও ধ্বংস করা হয়েছে। এ সময় মিন্টু নামে এক ব্যক্তিকে আটক করা হয়। শুক্রবার (৭ আগস্ট) সকালে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের নারায়ণপুর বাজারে মিন্টুর বাড়ি থেকে দেশীয় চোলাই মদ জব্দ করে তা ধ্বংস করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে নারায়ণপুর বাজার এলাকায় মিন্টুর বাড়িতে অবৈধভাবে দেশীয় চোলাই মদ তৈরি ও বিক্রির খবর পেয়ে স্থানীয়রা সেখানে অভিযান চালান। অভিযানে তার বাড়ি থেকে উল্লেখযোগ্য পরিমাণ দেশীয় তৈরি চোলাই মদ জব্দ করা হয়। পরে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে জব্দ করা মদ ধ্বংস করা হয়।

এ সময় ঘটনাস্থলে তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মখলেছুর রহমান কামরুল ও ইউপি সদস্য সামাদ আলী উপস্থিত ছিলেন। তারা মিন্টুকে জিজ্ঞাসাবাদ করলে একপর্যায়ে তিনি নিজের ভুল স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত না হওয়ার প্রতিশ্রুতি দেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পরে চেয়ারম্যান ও উপস্থিত এলাকাবাসীর সিদ্ধান্তে মিন্টুকে সবার সামনে ৫০ বার কান ধরে উঠবস করানো হয়। এরপর ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার অঙ্গীকার করে তিনি মুচলেকা দেন। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মখলেছুর রহমান কামরুল বলেন, “মাদক আমাদের সমাজের জন্য একটি অভিশাপ। এটি সমাজ ও যুবসমাজকে ধ্বংস করে দিচ্ছে। মাদক নির্মূলে এলাকাবাসীর এ ধরনের সচেতনতা প্রশংসনীয়। আমাদের ইউনিয়নকে মাদকমুক্ত করতে এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।”

তবে মাদক জব্দ, ধ্বংস ও আটক ব্যক্তিকে শাস্তি দেওয়ার বিষয়টি কোনো আইনশৃঙ্খলা বাহিনী বা প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্যে নিশ্চিত করা হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় দেশীয় চোলাই মদ জব্দ ও ধ্বংস, ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে আটক ব্যক্তিকে শাস্তি

আপডেট সময় : ০৮:৩৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬