ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৫ শ্রীবরদীতে ড্রামের ভেতর নারীর মরদেহ, পরিচয় শনাক্ত করল পিবিআই বাগাতিপাড়ায় উপজেলা পরিষদ চত্বরের মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি রাজশাহীতে প্রধানমন্ত্রীর বাস নিয়ে ফেসবুকে ‘স্নাইপার’ মন্তব্যকারী যুবক আটক অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলো বাগাতিপাড়ায় এক ঘণ্টায় শেয়ালের কামড়ে নারীসহ ১১ জন আহত মাত্র ৫০০ টাকায় ঠাকুরগাঁও থেকে তেঁতুলিয়া ভ্রমণ, ইএসডিওর ‘ডে ট্রিপ’ চালু বাইপাস সড়ক নেই পঞ্চগড় শহরে, যানজটে চরম দুর্ভোগ লালপুরে বাড়ির পেছন থেকে গাঁজাগাছ উদ্ধার, বাড়ির মালিক আটক রাণীনগরে নারীকে উ’ত্ত্যক্তের প্রতিবাদ, মন্দির কমিটির সহ-সভাপতিসহ ছু/রিকাঘাতে আহত ২

রাজশাহীতে নাশকতা মামলার আসামিসহ গ্রেপ্তার ১৯

এম এম মামুন, রাজশাহী:
  • আপডেট সময় : ০১:৫২:০৭ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫ ৪৪১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে নাশকতা মামলার আসামিসহ গ্রেপ্তার ১৯

‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এ ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান

রাজশাহী মহানগরীতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর আওতায় নাশকতা মামলার আসামিসহ ১৯ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

আরএমপির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহানগরীতে অস্থিতিশীলতা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ এ অভিযান পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে এ গ্রেপ্তার কার্যক্রম পরিচালিত হয়।

পুলিশ জানায়, অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন গুরুতর অভিযোগে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এছাড়া আরএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে আরও ১৮ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ৯ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ২ জন মাদক মামলার আসামি এবং অন্যান্য অপরাধে জড়িত ৭ জন রয়েছেন।

অপারেশন ‘ডেভিল হান্ট ফেইজ-২’-এর অভিযানে গ্রেপ্তার নাশকতা মামলার আসামি আব্দুল হানিফ (৩৬)। তিনি আওয়ামী লীগের সমর্থক বলে পুলিশ জানিয়েছে। হানিফ আরএমপির কর্ণহার থানার শরিষাকুড়ি পশ্চিমপাড়া এলাকার হযরত আলীর ছেলে।

এ বিষয়ে আরএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) গাজিউর রহমান বলেন, “গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সকল আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”

December 24, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে নাশকতা মামলার আসামিসহ গ্রেপ্তার ১৯

আপডেট সময় : ০১:৫২:০৭ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫