ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে খালার বাড়িতে বেড়াতে এসে পদ্মা নদীতে গোসলে নেমে ১২ বছরের শিশুর মৃত্যু বাগাতিপাড়ায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থী-অভিভাবকদের নিয়ে সভা সাংবাদিক আলিফ হ/ত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও সমাবেশ বাগাতিপাড়ায় ৮ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান মিলন লালপুরে অনলাইন জুয়ার অভিযোগে যুবক আটক গোদাগাড়ীতে ৪২ পূজামণ্ডপে দুর্গোৎসব, দর্শনার্থীদের ভিড় মান্দায় সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্পে ১০ নারী কর্মী নিয়োগ পঞ্চগড়ে ২৬৮ পূজামণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় এসআরবি-১৩ মোহনপুর মডেল মসজিদে ইমাম নিয়োগ নিয়ে বিতর্ক, ইউএনওর কাছে অভিযোগ প্রধানমন্ত্রীর সফর ঘিরে সাজছে রাজশাহী, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

নলডাঙ্গায় খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মেশানোর অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:৫৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ৭২ বার পড়া হয়েছে

30,000 taka fine imposed in Naldanga for mixing banned substances into food products

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নলডাঙ্গায় খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মেশানোর অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গায় খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মেশানো এবং মিথ্যা বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতাদের প্রতারিত করার অপরাধে একটি জর্দ্দা কারখানার মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নলডাঙ্গা বাজারে ভেজাল বিরোধী অভিযানের সময় বেনামিয় জর্দ্দা কারখানার মালিক রবিউল ইসলামকে এই জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে নলডাঙ্গা উপজেলা প্রশাসন জানতে পায় নলডাঙ্গা বাজার এলাকায় মৃত ইসলাম হোসেনের ছেলে রবিউল ইসলামের বাড়িতে একটি নামবিহীন জর্দ্দা কারখানায় পণ্যে নিষিদ্ধ দ্রব্য মেশানো হচ্ছে এবং মিথ্যা বিজ্ঞাপনের স্টিকার লাগিয়ে বাজারজাত করছে। এমন সংবাদের ভিত্তিতে ওই কারখানায় অভিযান পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসেন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ও ৪৪ ধারায় তাকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসেন এর সত্যতা নিশ্চিত করে বলেন, জনস্বার্থ রক্ষা এবং ভোক্তা-অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানের সময় নলডাঙ্গা থানা-পুলিশ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নলডাঙ্গায় খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মেশানোর অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৩:৫৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬