ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাত্র ৫০০ টাকায় ঠাকুরগাঁও থেকে তেঁতুলিয়া ভ্রমণ, ইএসডিওর ‘ডে ট্রিপ’ চালু বাইপাস সড়ক নেই পঞ্চগড় শহরে, যানজটে চরম দুর্ভোগ লালপুরে বাড়ির পেছন থেকে গাঁজাগাছ উদ্ধার, বাড়ির মালিক আটক রাণীনগরে নারীকে উ’ত্ত্যক্তের প্রতিবাদ, মন্দির কমিটির সহ-সভাপতিসহ ছু/রিকাঘাতে আহত ২ রাজশাহীতে লিচুবাগান থেকে ১০৩টি তাজা ককটেল উদ্ধার লালপুরে জমি নিয়ে বিরোধ: বাড়ি-দোকানে হামলা, বৃদ্ধাকে কুপিয়ে ১৭ লাখ টাকা লুটের অভিযোগ প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে প্রত্যাহার আপনাদের জন্য আমার দরজা সব সময় খোলা- বাগাতিপাড়ায় প্রতিমন্ত্রী পুতুল পঞ্চগড়ে চাকলাহাটে শ্রীশ্রী দুর্গা মন্দিরের সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন রাজশাহী অঞ্চলের ৩৮ হাজার ৯৭০ আখচাষিকে ১২ কোটি টাকা প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী

মাত্র ৫০০ টাকায় ঠাকুরগাঁও থেকে তেঁতুলিয়া ভ্রমণ, ইএসডিওর ‘ডে ট্রিপ’ চালু

মো. কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়ঃ
  • আপডেট সময় : ০৭:১৩:৪২ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

Travel from Thakurgaon to Tetulia for just 500 Taka: ESDO launches 'day trip' service

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাত্র ৫০০ টাকায় ঠাকুরগাঁও থেকে তেঁতুলিয়া ভ্রমণ, ইএসডিওর ‘ডে ট্রিপ’ চালু

মো. কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়ঃ
উত্তরের পর্যটনসম্ভাবনাময় অঞ্চল তেঁতুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য আরও মানুষের কাছে পৌঁছে দিতে সাশ্রয়ী মূল্যে দিনব্যাপী ভ্রমণ প্যাকেজ চালু করেছে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)। ‘ইকো ট্যুরিজম: ঠাকুরগাঁও টু তেঁতুলিয়া ডে ট্রিপ’ নামের এ প্যাকেজে মাত্র ৫০০ টাকায় শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাসে যাতায়াতের সুযোগ পাবেন পর্যটকেরা।

বুধবার (২১ অক্টোবর) সকালে ঠাকুরগাঁওয়ে ইএসডিওর প্রধান কার্যালয় প্রাঙ্গণে এ পর্যটন কার্যক্রমের উদ্বোধন করেন সংস্থাটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান।

উদ্বোধনী অনুষ্ঠানে ইএসডিওর ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী এবং প্রথম দিনের ভ্রমণে অংশ নেওয়া বিভিন্ন বয়সী পর্যটকেরা উপস্থিত ছিলেন। ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বর্ণিল সাজে সজ্জিত এসি কোস্টার বাসে পর্যটকদের যাত্রা শুরু হয়।

আয়োজকদের তথ্য অনুযায়ী, এই প্যাকেজের আওতায় পর্যটকেরা ঠাকুরগাঁও থেকে তেঁতুলিয়া যাওয়া-আসার সুযোগ পাবেন। এক দিনের সফরে তাদের তেঁতুলিয়ার সমতলের চা-বাগান, ঐতিহাসিক তেঁতুলিয়া ডাকবাংলো, মহানন্দা নদী এবং দেশের সর্বউত্তরের সীমান্তবর্তী বাংলাবান্ধা জিরো পয়েন্ট ও স্থলবন্দরসহ বিভিন্ন দর্শনীয় স্থানে ঘোরানো হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ড. মুহম্মদ শহীদ উজ জামান বলেন, “উত্তরবঙ্গের প্রকৃতি ও পর্যটন কেন্দ্রগুলো অত্যন্ত চমৎকার। সাধারণ মানুষের জন্য স্বল্প খরচে এবং সুশৃঙ্খলভাবে এই সৌন্দর্য উপভোগ করার সুযোগ করে দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।”

তিনি আরও বলেন, এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যটনশিল্পে গতি আসবে এবং তেঁতুলিয়ার আর্থসামাজিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশা করছেন।

তেঁতুলিয়া ট্যুরিজম ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি এসকে দোয়েল এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, পঞ্চগড়ের তেঁতুলিয়া দেশের পর্যটনসম্ভাবনাময় এলাকাগুলোর একটি। দূরত্ব ও যাতায়াতের সীমাবদ্ধতার কারণে অনেকেই ইচ্ছা থাকা সত্ত্বেও সেখানে ভ্রমণে যেতে পারেন না।

তার মতে, ইএসডিওর পরিকল্পিত ও সাশ্রয়ী মূল্যের এ দিনব্যাপী ভ্রমণ কার্যক্রম চালুর ফলে সাধারণ মানুষ পরিবার-পরিজন নিয়ে সহজে উত্তরবঙ্গের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সুযোগ পাবেন।

সংশ্লিষ্টদের আশা, এ ধরনের উদ্যোগ তেঁতুলিয়ার পর্যটন বিকাশে ভূমিকা রাখবে এবং স্থানীয় মানুষের কর্মসংস্থান ও ব্যবসা-বাণিজ্যের সুযোগ বাড়াতে সহায়ক হবে।

October 21, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মাত্র ৫০০ টাকায় ঠাকুরগাঁও থেকে তেঁতুলিয়া ভ্রমণ, ইএসডিওর ‘ডে ট্রিপ’ চালু

আপডেট সময় : ০৭:১৩:৪২ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬