ঢাকা ১১:২১ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুর্গাপূজা ও উপনির্বাচন নিয়ে এসপির সঙ্গে জামায়াত প্রার্থীর সাক্ষাৎ লালপুরে তিন বিঘা ধানে বিষ প্রয়োগের অভিযোগ, ক্ষতির দাবি ২ লাখ টাকা লালপুরে অনলাইন প্রতারণার অভিযোগে তিনজন আটক, চার মোবাইল জব্দ ফারাক্কা চুক্তি নবায়নে জিয়ার পথ অনুসরণের কথা বললেন প্রতিমন্ত্রী ফরহাদ সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারে বাধা, এলজিইডি কর্মকর্তাকে হুমকির অভিযোগ; জেলহাজতে ঠিকাদার দেবীগঞ্জে সাইকেল গ্যারেজ নির্মাণে বরাদ্দের অর্থ ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ রাঙ্গামাটিতে জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমীলা কাবাডি শুরু বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড পূজার মৌসুমেও মন্দা জামনগরের শাঁখার ব্যবসায়, দুশ্চিন্তাই শাঁখারী পল্লীর কারিগররা দফা বাড়তে বাড়তে এক দফা কেন, প্রশ্ন পানিসম্পদ প্রতিমন্ত্রীর

সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারে বাধা, এলজিইডি কর্মকর্তাকে হুমকির অভিযোগ; জেলহাজতে ঠিকাদার

মো. কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়ঃ
  • আপডেট সময় : ১০:২৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ৯৬ বার পড়া হয়েছে

Shahin

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারে বাধা, এলজিইডি কর্মকর্তাকে হুমকির অভিযোগ; জেলহাজতে ঠিকাদার

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়ঃ
পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নে সড়ক নির্মাণকাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগে এক সাব-ঠিকাদারের বিরুদ্ধে মামলা হয়েছে। এলজিইডির কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহার, ধাক্কাধাক্কি ও প্রাণনাশের হুমকির অভিযোগে করা ওই মামলায় শাহীনুর ইসলাম শাহীন (৩৩) নামে এক সাব-ঠিকাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে জেলহাজতে পাঠানো হয়েছে।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, বড়শশী ইউনিয়নের মহিষবাথান-ভাউলাগঞ্জ ভায়া নায়েকপাড়া মোড় পর্যন্ত ৭৪৭ মিটার কাঁচা রাস্তা পাকা করার কার্যাদেশ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স ভাই বোন ট্রেডার্স’। চুক্তি অনুযায়ী প্রকল্পটির কাজ সাব-ঠিকাদার হিসেবে বাস্তবায়ন করছিলেন দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ এলাকার ‘মেসার্স দুলাল ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী শাহীনুর ইসলাম শাহীন।

অভিযোগ রয়েছে, নির্মাণকাজের সময় সরকারি ওই সড়কে সিডিউলবহির্ভূতভাবে নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছিল। এতে বাধা দেওয়ায় এলজিইডির সংশ্লিষ্ট উপ-সহকারী প্রকৌশলী, সার্ভেয়ার ও স্থানীয় লোকজনকে প্রাণনাশের হুমকি ও মারধরের অভিযোগ ওঠে।

ঘটনার একপর্যায়ে গত মঙ্গলবার দুপুরে বড়শশী ইউনিয়নের মৌলভীপাড়া জামে মসজিদসংলগ্ন নির্মাণাধীন সড়কের দুই পাশের এজিংয়ে নিম্নমানের ইট ব্যবহারের খবর পেয়ে বোদা উপজেলা প্রকৌশলী ফিরোজুর রহমান ও সার্ভেয়ার হযরত আলী ঘটনাস্থলে যান।

কর্মকর্তারা সেখানে নিম্নমানের ইট ব্যবহারের বিষয়টি দেখতে পেয়ে কারণ জানতে চাইলে সাব-ঠিকাদার শাহীনুর ইসলাম ক্ষিপ্ত হয়ে ওঠেন বলে অভিযোগ। এ সময় তিনি ও তার সঙ্গে থাকা আরও ৫-৬ জন অজ্ঞাত ব্যক্তি এলজিইডির কর্মকর্তাদের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়ান। পরে উপস্থিত কর্মকর্তা ও স্থানীয় লোকজনকে উদ্দেশ করে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে প্রকৌশলীরা বোদা থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অজ্ঞাত ব্যক্তিরা সেখান থেকে চলে গেলেও সাব-ঠিকাদার শাহীনুর ইসলামকে পুলিশ হেফাজতে নেয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

এ ঘটনায় বোদা উপজেলা প্রকৌশলী কার্যালয়ের সার্ভেয়ার হযরত আলী বাদী হয়ে বোদা থানায় মামলা করেন। মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৪০৬, ৪২০, ৫০৬(২) ও ৩৪ ধারার উল্লেখ রয়েছে। মামলার নম্বর ৩১।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) তপন কুমার রায় ঘটনাস্থলের পাশের মিনারুল ইসলামের বাড়ির খোলা জায়গা থেকে রাস্তা নির্মাণের জন্য আনা ১০০টি নিম্নমানের ইট জব্দ করেন। জব্দ করা ইটের গায়ে ‘গগজ২’ লেখা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বোদা উপজেলা প্রকৌশলী ফিরোজুর রহমান বলেন, নিম্নমানের ইট দিয়ে এজিং করার বিষয়ে ঠিকাদারকে আগেও সতর্ক করা হয়েছিল। কিন্তু সতর্ক করার পরও কাজ চালিয়ে যাওয়ায় স্থানীয়রা প্রতিবাদ করেন। এ সময় ঠিকাদারের লোকজন তাদের সঙ্গে দুর্ব্যবহার করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সহায়তা নিতে হয়।

এ বিষয়ে এলজিইডি পঞ্চগড়ের নির্বাহী প্রকৌশলী মাইনুল ইসলাম বলেন, সরকারি রাস্তার কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয় লোকজনের সঙ্গে খারাপ আচরণের অভিযোগে মামলা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, ঘটনাস্থল থেকে সাব-ঠিকাদার শাহীনুর ইসলাম শাহীনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলায় আরও ৫-৬ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। জব্দ করা নিম্নমানের ইট বড়শশী ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে। মামলাটি তদন্তাধীন এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। জব্দ করা ইট এলজিইডিতে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারে বাধা, এলজিইডি কর্মকর্তাকে হুমকির অভিযোগ; জেলহাজতে ঠিকাদার

আপডেট সময় : ১০:২৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬