ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় স্ত্রীসহ তিন দিন ধরে নিখোঁজ ভ্যানচালক নলডাঙ্গায় নারী হোটেল মালিককে যৌ/ন হ’য়রানির অভিযোগে একজন গ্রেপ্তার বালিয়াডাঙ্গীতে কলেজছাত্রী অপহরণের অভিযোগ, ১২ দিনেও উদ্ধার হয়নি রাণীনগরে ইসলামী ব্যাংকের দুই কর্মকর্তাকে মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ বাউয়েটে আইইইই দিবস ২০২৬ উদযাপন গোদাগাড়ীতে আগুনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব দিনমজুরের পরিবার আলামিন হ/ত্যা মামলায় পঞ্চগড়ের সাবেক এমপি নাঈমুজ্জামান মুক্তা গ্রেপ্তার রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮৪, মাদকসহ উদ্ধার বার্মিজ চাকু নালিতাবাড়ীতে ৯৫ বোতল ভারতীয় মদ জব্দ বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর নির্মাণাধীন টয়লেট থেকে যুবকের মরদেহ উদ্ধার

বাগাতিপাড়ায় স্ত্রীসহ তিন দিন ধরে নিখোঁজ ভ্যানচালক

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০২:৩৪:২০ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ১৫৬ বার পড়া হয়েছে

Sayed Photo

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় স্ত্রীসহ তিন দিন ধরে নিখোঁজ ভ্যানচালক

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়া থেকে সাইদ (২৭) নামের এক ভ্যানচালক ও তার স্ত্রী হালিমা খাতুন তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত সোমবার (৫ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার মালঞ্চি বাজার থেকে সাইদের মামা রিপনের ব্যাটারিচালিত মোটা চাকার অটোভ্যান নিয়ে তারা বের হওয়ার পর থেকে নিখোঁজ হন।

নিখোঁজ সাইদ উপজেলার বাড়ইপাড়া এলাকার জুবায়ের হোসেনের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, সোমবার দুপুরের দিকে সাইদ তার মামা রিপনের অটোভ্যান নিয়ে স্ত্রী হালিমাকে সঙ্গে করে উপজেলার তমালতলা বাজারে কেনাকাটা করতে যান। এরপর থেকে তাদের সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ হয়নি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় সাইদের পরিবার বাগাতিপাড়া মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, জিডি করা হলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কেউ সাইদ ও তার স্ত্রী হালিমা খাতুনের সন্ধান পেলে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

যোগাযোগঃ
সাইদের মামা রিপন: ০১৭৯৮৪৯৩৬১৪
সাইদের বাবা জুবায়ের: ০১৭৫০৬৮৩৩৯৫

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় স্ত্রীসহ তিন দিন ধরে নিখোঁজ ভ্যানচালক

আপডেট সময় : ০২:৩৪:২০ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬