ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আন্তর্জাতিক গবেষণা সম্মেলনে বাউয়েট শিক্ষার্থীর ‘বেস্ট পোস্টার প্রেজেন্টার’ পুরস্কার পুঠিয়ায় বিদ্যালয়ে তালা, প্রধান ফটকে বাঁশের বেড়া; দাতা সদস্যের বিরুদ্ধে অভিযোগ পূজামণ্ডপে হামলা বা বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা- পানিসম্পদ প্রতিমন্ত্রী দুর্গাপূজা ও উপনির্বাচন নিয়ে এসপির সঙ্গে জামায়াত প্রার্থীর সাক্ষাৎ লালপুরে তিন বিঘা ধানে বিষ প্রয়োগের অভিযোগ, ক্ষতির দাবি ২ লাখ টাকা লালপুরে অনলাইন প্রতারণার অভিযোগে তিনজন আটক, চার মোবাইল জব্দ ফারাক্কা চুক্তি নবায়নে জিয়ার পথ অনুসরণের কথা বললেন প্রতিমন্ত্রী ফরহাদ সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারে বাধা, এলজিইডি কর্মকর্তাকে হুমকির অভিযোগ; জেলহাজতে ঠিকাদার দেবীগঞ্জে সাইকেল গ্যারেজ নির্মাণে বরাদ্দের অর্থ ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ রাঙ্গামাটিতে জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমীলা কাবাডি শুরু

বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:১৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১০৮২ বার পড়া হয়েছে

Bagatipara

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় মাদক সেবনের অভিযোগে দুই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের দুজনের ৬০০ টাকা জরিমানাও করা হয়।

শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের সাতশৈইল ব্রিজসংলগ্ন পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ।
মাদকসেবী দুজন হলো- মঞ্জিল তেলি (২৬) ও কাউসার আহমেদ (২২)। তার ওই এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার পরে গোপন সংবাদের ভিত্তিতে বাগাতিপাড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) বদিউজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার সাতশৈইল ব্রিজসংলগ্ন পাকা সড়ক এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক সেবনরত অবস্থায় মঞ্জিল তেলি ও কাউসার আহমেদ নামের দুই যুবককে আটক করা হয়। পরে খবর পেয়ে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আদালত মঞ্জিল তেলিকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা এবং কাউসার আহমেদকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৪০০ টাকা জরিমানা করেন।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার দিন রাতেই দণ্ডপ্রাপ্ত মঞ্জিল তেলি ও কাউসার আহমেদকে নাটোর জেলা কারাগার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

আপডেট সময় : ০৩:১৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬