বাগাতিপাড়ায় গ্যাস ট্যাবলেট সেবনে নারীর মৃত্যু
- আপডেট সময় : ০৩:০৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ৫০৬ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় গ্যাস ট্যাবলেট সেবনে নারীর মৃত্যু
রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে মৃত্যু; ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনের পর শাহিদা (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) রাতে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মৃত শাহিদা কালিকাপুর গ্রামের বেল্লাল হোসেনের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বিকেলে উপজেলার জামনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামে পারিবারিক কলহের জেরে পরিবারের সকলের অগচরে শাহিদা বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে। সন্ধ্যার পরে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করন। রামেকে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে খবর পেয়ে বাগাতিপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরাৎহাল প্রতিবেদন তৈরি করে।
বাগাতিপাড়া মডেল থানার সাব-ইন্সপেক্টর ও দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দোলা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শাহিদার পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং আবেদনের প্রেক্ষিতে বিনাময়নাতদন্তে লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় বাগাতিপাড়া থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।





















