ঢাকা ১১:০১ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেবীগঞ্জে গৃহবধূ হ ত্যা র মামলায় শ্বশুর জামালপুরে গ্রেপ্তার বাগাতিপাড়ায় জামায়াতের অগ্রসর কর্মীদের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত, আহত ১৫ পুঠিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পঞ্চগড়ে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বাঙ্গাবাড়ীতে ৬ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে মবিন নির্মলের নির্বাচনী মতবিনিময় সভা বাগাতিপাড়ায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বাউয়েটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন পড়ালেখার খরচ জোগানোর ভ্যানটিও চুরি, দিশেহারা এসএসসি পরীক্ষার্থী তমাল লালপুরে অনলাইন জুয়া ও প্রতারণার মামলায় পলাতক আসামি গ্রেপ্তার

পূজার মৌসুমেও মন্দা জামনগরের শাঁখার ব্যবসায়, দুশ্চিন্তাই শাঁখারী পল্লীর কারিগররা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০২:১৬:২২ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ২৩৫ বার পড়া হয়েছে

Bagatipara

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পূজার মৌসুমেও মন্দা জামনগরের শাঁখার ব্যবসায়, দুশ্চিন্তাই শাঁখারী পল্লীর কারিগররা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
শরতের নীল আকাশে সাদা মেঘের ভেলা। সামনে শারদীয় দুর্গাপূজা। অথচ নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর গ্রামের ঐতিহ্যবাহী শাঁখারী পল্লীতে এবার নেই চেনা ব্যস্ততা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত শাঁখা তৈরির কাজ চললেও কমেছে ব্যবসায়ীদের আনাগোনা, কমেছে অর্ডারও। পূজার মৌসুমে বছরের সবচেয়ে বড় বেচাকেনার আশা থাকলেও এবার মন্দার মুখে পড়েছেন পল্লীর কারিগর ও ব্যবসায়ীরা।

জামনগর গ্রামের প্রায় শতাধিক পরিবার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শাঁখা তৈরির সঙ্গে যুক্ত। বংশপরম্পরায় চলে আসা এই পেশাই তাদের জীবিকার অন্যতম প্রধান অবলম্বন। সারা বছর শাঁখার বেচাকেনা থাকলেও দুর্গাপূজাকে কেন্দ্র করে প্রতি বছর কয়েক মাস আগে থেকেই বাড়তে থাকে উৎপাদন। দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা এসে শাঁখা কিনে নিয়ে যান। তবে এবার সেই চিত্র অনেকটাই ভিন্ন।

স্থানীয় কারিগররা জানান, অন্যান্য বছর পূজার কয়েক মাস আগে থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে ব্যাপারীরা জামনগরে আসতেন। একসঙ্গে বিপুল পরিমাণ শাঁখার অর্ডার দিতেন তাঁরা। এতে কারিগরদের কাজের চাপ বেড়ে যেত। এবার ব্যাপারীর সংখ্যা ও অর্ডার দুটোই কম। ফলে উৎপাদন চললেও তৈরি পণ্য আগের মতো বিক্রি হচ্ছে না।

জামনগরের শাঁখারী কারিগর তুলসি সেন বলেন, ছোটবেলা থেকেই তিনি শাঁখা তৈরির কাজের সঙ্গে যুক্ত। বিয়ের পর শ্বশুরবাড়িতেও টানা ৩৮ বছর ধরে এ পেশায় আছেন। তার ভাষ্য, আগে পূজার আগে ব্যবসায়ীদের ভিড় লেগে থাকত এবং কাজের চাপও বেড়ে যেত। সারা বছর যেখানে মাসে গড়ে দেড় থেকে দুই লাখ টাকার ব্যবসা হতো, পূজার এক-দুই মাস আগে তা বেড়ে তিন থেকে চার লাখ টাকা পর্যন্ত উঠত। এবার পূজার মৌসুমেও ব্যবসা সারা বছরের মতোই চলছে।

তিনি বলেন, পূজা এখনো কয়েক দিন দূরে। শেষ সময়ে বিক্রি বাড়বে, এমন আশায় আছেন তারা।

আরেক কারিগর জগন্নাথ পাল জগা জানান, বাপ-দাদার সময় থেকেই তাদের পরিবার এ পেশার সঙ্গে জড়িত। একটি শাঁখা তৈরির আগে কয়েকটি ধাপ পার করতে হয়। প্রথমে গোটা শঙ্খ আসে। এরপর তা ভাঙা, কাটা, পিস করা, ঘষামাজা ও নকশা করার কাজ করা হয়। সব মিলিয়ে প্রায় পাঁচটি ধাপের পর তৈরি হয় শাঁখা।

জগন্নাথ পাল বলেন, পূজার সময়ই তাদের বছরের সবচেয়ে বেশি বিক্রি হয়। কিন্তু এবার এখন পর্যন্ত সেই চাহিদা দেখা যাচ্ছে না। কাঁচামালের দাম খুব একটা না বাড়লেও শ্রমিকের মজুরি বেড়েছে। আগে ৪০০ টাকায় যে শ্রমিক পাওয়া যেত, এখন ৮০০ টাকা দিয়েও শ্রমিক পাওয়া কঠিন। দেশের বাইরে থেকে আসা ব্যবসায়ীদের চাহিদাও কমেছে। সব মিলিয়ে এবারের ব্যবসা সন্তোষজনক নয়।

কারিগররা জানান, শাঁখার মূল কাঁচামাল শঙ্খ ভারত ও শ্রীলঙ্কা থেকে আমদানি করা হয়। পুরুষ কারিগররা শঙ্খ কেটে শাঁখা, বালা ও আংটির আকৃতি দেন। পরে নারীরা তাতে নকশা ও কারুকাজ করেন। আকার, নকশা ও উপকরণভেদে এক জোড়া শাঁখা তৈরিতে খরচ পড়ে প্রায় ২০০ থেকে ১ হাজার টাকা। স্বর্ণের কাজ করা শাঁখার ক্ষেত্রে খরচ তিন থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত হয়।

পাথর শাঁখা, সোনা শাঁখা, সাদা শাঁখা, কড়ি শাঁখা, মোটা ও চিকন শাঁখা, চূড়া, ব্রেসলেট ও মান্তরা-বিভিন্ন ধরনের শাঁখা তৈরি করেন জামনগরের কারিগরেরা। এসব পণ্য দেশের বিভিন্ন এলাকায়, বিশেষ করে রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, বরিশাল, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও চট্টগ্রামে বিক্রি হয়। ঢাকাসহ দেশের অন্যান্য জেলা থেকেও ব্যবসায়ীরা সরাসরি এসে শাঁখা সংগ্রহ করেন। কেউ কেউ মুঠোফোনে অর্ডার দিয়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য নেন।

স্থানীয়দের দেওয়া তথ্যমতে, জামনগরের শাঁখারী পল্লীর সঙ্গে জড়িয়ে আছে কয়েক শত বছরের ঐতিহ্য। ইতিহাসের বিভিন্ন সময়ে শঙ্খশিল্পীরা দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েন। তাঁদের একটি বড় অংশ নাটোরের বাগাতিপাড়ার জামনগরে স্থায়ীভাবে বসতি গড়ে তোলেন। এরপর প্রজন্মের পর প্রজন্ম ধরে এখানকার পরিবারগুলো শাঁখা ও শঙ্খের অলংকার তৈরির কাজ করে আসছে।

ব্যবসায় মন্দার কারণে এ পেশা থেকে কেউ কেউ সরে যাচ্ছেন। শাঁখারী ব্যবসায়ী মিজানুর রহমান জানান, কয়েক মাস আগে তিনি ব্যবসা ছেড়ে দিয়েছেন। আগের মতো ব্যবসা না থাকায় এ পেশা ধরে রাখা কঠিন হয়ে পড়েছিল বলে জানান তিনি।

ব্যবসায়ী মিন্টু কুমার সেন বলেন, জামনগর এলাকায় প্রায় ২০ থেকে ২৫ জন ব্যবসায়ী শাঁখা শিল্পের সঙ্গে জড়িত। তবে আগের তুলনায় ব্যবসা অনেকটাই কমে গেছে। পূজার মৌসুমে সাধারণত বিক্রি বাড়লেও এবার বাইরের ব্যাপারীদের উপস্থিতিও কম।

শাঁখারী পল্লীর কারিগরদের ভাষ্য, শ্রমিকের মজুরি ও পরিবহন ব্যয় বাড়ায় উৎপাদন খরচ বেড়েছে। বিপরীতে বাজারে চাহিদা কম থাকায় আগের মতো লাভ হচ্ছে না। তারপরও বংশপরম্পরায় পাওয়া এ পেশা টিকিয়ে রাখতে কাজ করে যাচ্ছেন তারা।

জামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী বলেন, শাঁখারী পল্লীর কারিগরেরা যুগ যুগ ধরে এ ঐতিহ্যবাহী পেশার সঙ্গে যুক্ত। প্রায় শতাধিক পরিবার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ শিল্পের ওপর নির্ভরশীল। এটি জামনগর ইউনিয়নের গর্ব। তাঁদের বিভিন্ন সময়ে সহযোগিতা করা হয়েছে এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত থাকবে।

বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুল ইসলাম বলেন, দায়িত্ব নেওয়ার পর তিনি শাঁখারী পল্লী পরিদর্শন করেছেন। শাঁখা শিল্প এ অঞ্চলের গৌরব ও ঐতিহ্যের অংশ উল্লেখ করে তিনি বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা এখানে শাঁখা কিনতে আসেন। এ শিল্পের সঙ্গে জড়িত কারিগরদের উন্নয়ন এবং ঐতিহ্য সংরক্ষণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

October 3, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পূজার মৌসুমেও মন্দা জামনগরের শাঁখার ব্যবসায়, দুশ্চিন্তাই শাঁখারী পল্লীর কারিগররা

আপডেট সময় : ০২:১৬:২২ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬