ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গুরুদাসপুরে নারীকে ধ/র্ষ/ণের অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ৪ জন আটক, দুই ড্রাম ট্রাক জব্দ খবরে নজর জেলা প্রশাসকের, ১০ বছর পর হুইলচেয়ারে ঘরের বাইরে ঝমেলা চলন্ত ট্রেন থেকে রাবি স্টেশনে পাথর নিক্ষেপ, গ্রেপ্তার ৪ মান্দায় সাংবাদিকদের সঙ্গে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর মতবিনিময় বগুড়ায় ৮ পাইপ কারখানায় বিএসটিআইয়ের সার্ভিল্যান্স রূপগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকচাপায় যুবক নিহত উজিরপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে তিন তরুণ নিহত পঞ্চগড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত বগুড়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, স্বপ্ন সুপার শপসহ দুই প্রতিষ্ঠানকে জরিমানা

লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ৪ জন আটক, দুই ড্রাম ট্রাক জব্দ

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৭:০৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

Lalpur

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ৪ জন আটক, দুই ড্রাম ট্রাক জব্দ

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে অবৈধভাবে মাটি কেটে ড্রাম ট্রাকে পরিবহনের অভিযোগে চারজনকে আটক করেছে থানা পুলিশ। এ সময় মাটি পরিবহনে ব্যবহৃত দুটি ড্রাম ট্রাক জব্দ করা হয়।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ২টার দিকে উপজেলার চিনির বটতলা এলাকায় ঈশ্বরদী-বাঘা মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলো, পাবনার ঈশ্বরদী উপজেলার পেয়ারা খালী গ্রামের কাউসার আলী প্রামাণিক (৩০), সারাঘাট গ্রামের শরিফুল ইসলাম (২২) ও বাঁধন (২০)। অপরজন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগর গ্রামের ১৬ বছর বয়সী এক কিশোর। আইনগত কারণে ওই কিশোরের পরিচয় প্রকাশ করা হয়নি।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানার এসআই এ.জে. মিন্টুর নেতৃত্বে পুলিশের একটি দল চিনির বটতলা এলাকায় অভিযান চালায়। এ সময় দুটি ড্রাম ট্রাকে করে অবৈধভাবে মাটি কেটে পরিবহনের সময় চারজনকে আটক করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় অবৈধভাবে মাটি কেটে পরিবহনের অভিযোগে আটককৃতদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় লালপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-২৯, তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২৬।

আটক চারজনকে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আদালতে পাঠানো হয়েছে এবং জব্দ করা ড্রাম ট্রাক দুটি আইনগত প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ৪ জন আটক, দুই ড্রাম ট্রাক জব্দ

আপডেট সময় : ০৭:০৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬