ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পার্বত্য চুক্তি পুনর্মূল্যায়নের দাবি পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের গুরুদাসপুরে নারীকে ধ/র্ষ/ণের অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ৪ জন আটক, দুই ড্রাম ট্রাক জব্দ খবরে নজর জেলা প্রশাসকের, ১০ বছর পর হুইলচেয়ারে ঘরের বাইরে ঝমেলা চলন্ত ট্রেন থেকে রাবি স্টেশনে পাথর নিক্ষেপ, গ্রেপ্তার ৪ মান্দায় সাংবাদিকদের সঙ্গে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর মতবিনিময় বগুড়ায় ৮ পাইপ কারখানায় বিএসটিআইয়ের সার্ভিল্যান্স রূপগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকচাপায় যুবক নিহত উজিরপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে তিন তরুণ নিহত পঞ্চগড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

গুরুদাসপুরে নারীকে ধ/র্ষ/ণের অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

নাটোর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৭:২৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

UP Chairman Monirul

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গুরুদাসপুরে নারীকে ধ/র্ষ/ণের অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

নাটোর প্রতিনিধিঃ
নাটোরের গুরুদাসপুরে এক নারীকে ধর্ষণের অভিযোগে খুবজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলামের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা হওয়ার পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, খুবজিপুর ইউনিয়নের শ্রীপুর এলাকার ৩৫ বছর বয়সী ওই নারী তালাকপ্রাপ্ত। তিনি বর্তমানে বাবা-মায়ের সঙ্গে বসবাস করেন। তার বড় বোন বিধবা। বোনের বিধবা ভাতা ও সন্তানের উপবৃত্তির টাকা পাওয়ার জন্য ব্যবহৃত মোবাইল সিম নিয়ে জটিলতা দেখা দিলে বিষয়টি ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলামকে জানান তিনি। এ সময় চেয়ারম্যান ওই নারীকে নতুন একটি সিম নিয়ে তার বাড়িতে যেতে বলেন।

অভিযোগে ওই নারী উল্লেখ করেন, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে নতুন সিম নিয়ে তিনি চেয়ারম্যানের বাড়িতে যান। সেখানে বিষয়টি নিয়ে কথা বলার একপর্যায়ে চেয়ারম্যান তাকে জানান, নাটোর-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল কুদ্দুসের বাড়িতে তার মেয়ে কোহেলী কুদ্দুস মুক্তি এসেছেন। তার সঙ্গে দেখা করিয়ে দেওয়ার কথা বলে চেয়ারম্যান ওই নারীকে সঙ্গে নিয়ে সাবেক এমপির বাড়িতে যান।
মামলার অভিযোগ অনুযায়ী, বাড়িতে গিয়ে কাউকে দেখতে না পেয়ে ওই নারী ফিরে আসতে চাইলে চেয়ারম্যান তাকে পেছন থেকে জাপটে ধরে একটি কক্ষে নিয়ে ধর্ষণ করেন।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলামের বক্তব্য জানতে তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই নারীর অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়েছে। তার মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। মামলার পর থেকে অভিযুক্ত চেয়ারম্যান পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গুরুদাসপুরে নারীকে ধ/র্ষ/ণের অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০৭:২৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬