ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে তিন তরুণ নিহত পঞ্চগড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত বগুড়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, স্বপ্ন সুপার শপসহ দুই প্রতিষ্ঠানকে জরিমানা উজিরপুরে খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে চা-রুটি খাওয়ানো শিশুর ভিডিও ভাইরাল, বাবাকে মাদক নিরাময় কেন্দ্রে পাঠাল প্রশাসন রামেকে ডেঙ্গুতে ৪ বছরের শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় ভর্তি ২৯ পাটগ্রামে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৬ বাউয়েটে ২১তম স্কলারশিপ ও ওয়েভার কমিটির সভা অনুষ্ঠিত বাউয়েটে আন্তঃবিভাগ ইংলিশ পার্লামেন্টারি ডিবেটে চ্যাম্পিয়ন আইন ও বিচার বিভাগ বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেবীগঞ্জে ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার, হ/ত্যা মামলায় যুবক গ্রেপ্তার

উজিরপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে তিন তরুণ নিহত

বরিশাল প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১১:৫৮:১২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

Wazirpur

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উজিরপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে তিন তরুণ নিহত

বরিশাল প্রতিনিধিঃ
বরিশালের উজিরপুরে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের আটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আটিপাড়া গ্রামের তাওহী ও সৌরভ এবং ৭ নম্বর ওয়ার্ডের ধামসর গ্রামের মুত্তাকিন। স্থানীয়রা জানান, নিহত তিনজনই এ বছর একসঙ্গে এসএসসি পরীক্ষা দিয়েছিলেন। তারা পরস্পরের বন্ধু ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ী সেলিম সরদার জানান, ঢাকা থেকে বরিশালগামী মোটরসাইকেলটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী সুরভী পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোটরসাইকেলটি বাসের ধাক্কায় ছিটকে পড়ে। পরে বাসটি ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার উত্তরে গিয়ে থামে। দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে যান বলে জানান তিনি।

দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে উজিরপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে যানজট নিরসন করে যান চলাচল স্বাভাবিক করে।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

স্থানীয় কনটেন্ট ক্রিয়েটর মোহাম্মদ লালন ফকির নিহত তিন তরুণের পরিচয় নিশ্চিত করেছেন।

এদিকে, তিন তরুণের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ এবং বাসটির চালক ও হেলপারের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

উজিরপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে তিন তরুণ নিহত

আপডেট সময় : ১১:৫৮:১২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬