ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খবরে নজর জেলা প্রশাসকের, ১০ বছর পর হুইলচেয়ারে ঘরের বাইরে ঝমেলা চলন্ত ট্রেন থেকে রাবি স্টেশনে পাথর নিক্ষেপ, গ্রেপ্তার ৪ মান্দায় সাংবাদিকদের সঙ্গে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর মতবিনিময় বগুড়ায় ৮ পাইপ কারখানায় বিএসটিআইয়ের সার্ভিল্যান্স রূপগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকচাপায় যুবক নিহত উজিরপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে তিন তরুণ নিহত পঞ্চগড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত বগুড়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, স্বপ্ন সুপার শপসহ দুই প্রতিষ্ঠানকে জরিমানা উজিরপুরে খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে চা-রুটি খাওয়ানো শিশুর ভিডিও ভাইরাল, বাবাকে মাদক নিরাময় কেন্দ্রে পাঠাল প্রশাসন রামেকে ডেঙ্গুতে ৪ বছরের শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় ভর্তি ২৯

মান্দায় সাংবাদিকদের সঙ্গে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর মতবিনিময়

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:৩৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

Manda

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মান্দায় সাংবাদিকদের সঙ্গে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর মতবিনিময়

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আতিয়া খাতুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

মতবিনিময় সভায় মান্দা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন কার্যক্রম ও দুর্নীতি নিয়ে সাংবাদিকেরা মুক্ত আলোচনায় অংশ নেন। এ সময় স্থানীয় বিভিন্ন সমস্যা ও জনদুর্ভোগের বিষয় তুলে ধরার পাশাপাশি প্রয়োজনীয় তথ্য পেতে উপজেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেন সাংবাদিকেরা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেন, মান্দা উপজেলাকে দুর্নীতিমুক্ত, সমৃদ্ধ ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে এলাকার সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে আপনারা উন্নয়নের ধারাকে বেগবান করতে পারেন।

তিনি আরও বলেন, জনস্বার্থে সরকারের উন্নয়নমূলক কাজের তথ্য পেতে যেন কোনো সাংবাদিক হয়রানির শিকার না হন, সে বিষয়ে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। সাংবাদিকদের স্বাধীন ও বস্তুনিষ্ঠভাবে কাজের পরিবেশ নিশ্চিত করা জরুরি।

সভায় সাংবাদিকেরা উপজেলার বিভিন্ন সমস্যা, উন্নয়ন সম্ভাবনা, নাগরিক সেবা ও জনদুর্ভোগের বিষয় তুলে ধরেন। এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন সংসদ সদস্য ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মান্দায় সাংবাদিকদের সঙ্গে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর মতবিনিময়

আপডেট সময় : ০৩:৩৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬