ঢাকা ০৮:০০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উজিরপুরে খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে চা-রুটি খাওয়ানো শিশুর ভিডিও ভাইরাল, বাবাকে মাদক নিরাময় কেন্দ্রে পাঠাল প্রশাসন রামেকে ডেঙ্গুতে ৪ বছরের শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় ভর্তি ২৯ পাটগ্রামে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৬ বাউয়েটে ২১তম স্কলারশিপ ও ওয়েভার কমিটির সভা অনুষ্ঠিত বাউয়েটে আন্তঃবিভাগ ইংলিশ পার্লামেন্টারি ডিবেটে চ্যাম্পিয়ন আইন ও বিচার বিভাগ বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেবীগঞ্জে ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার, হ/ত্যা মামলায় যুবক গ্রেপ্তার পঞ্চগড়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১১০০ গাছের চারা রোপণ ও বিতরণ রাণীশংকৈলে ১০০ পিস ইয়াবাসহ একজন আটক দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রতিমন্ত্রী আজাদের

রামেকে ডেঙ্গুতে ৪ বছরের শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় ভর্তি ২৯

এম এম মামুনঃ
  • আপডেট সময় : ০৬:৫৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ২২ বার পড়া হয়েছে

Rajshahi

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রামেকে ডেঙ্গুতে ৪ বছরের শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় ভর্তি ২৯

এম এম মামুনঃ
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মাইশা নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ২৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে রামেক হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত ১১১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

মৃত শিশু মাইশার বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম এলাকায়। গত ২৬ সেপ্টেম্বর ভোর ৫টা ৫৯ মিনিটে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ২টা ২২ মিনিটে তার মৃত্যু হয়।

চিকিৎসকদের তথ্য অনুযায়ী, ডেঙ্গু শক সিন্ড্রোমে আক্রান্ত হয়ে মাইশার মৃত্যু হয়েছে।

রামেক হাসপাতালের ডেঙ্গু সংক্রান্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে ৩২ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ১১১ জন রোগী রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রামেক হাসপাতালের মুখপাত্র শেখ শামিম আহমেদ জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন মাইশা নামের চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে ১১১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রামেকে ডেঙ্গুতে ৪ বছরের শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় ভর্তি ২৯

আপডেট সময় : ০৬:৫৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬