ঢাকা ০৪:০১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাউয়েটে ২১তম স্কলারশিপ ও ওয়েভার কমিটির সভা অনুষ্ঠিত বাউয়েটে আন্তঃবিভাগ ইংলিশ পার্লামেন্টারি ডিবেটে চ্যাম্পিয়ন আইন ও বিচার বিভাগ বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেবীগঞ্জে ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার, হ/ত্যা মামলায় যুবক গ্রেপ্তার পঞ্চগড়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১১০০ গাছের চারা রোপণ ও বিতরণ রাণীশংকৈলে ১০০ পিস ইয়াবাসহ একজন আটক দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রতিমন্ত্রী আজাদের বিছানাই ১০ বছরের ঠিকানা, অন্ধকার ঘরে অসহায় ঝমেলার দিন কাটে ঝিনাইগাতী সীমান্তে ৯৬ বোতল ভারতীয় মদ জব্দ রাণীশংকৈলে পানিতে ডুবে শিশুর মৃত্যু, গ্যাস ট্যাবলেট সেবনে যুবকের মৃত্যু

বাউয়েটে আন্তঃবিভাগ ইংলিশ পার্লামেন্টারি ডিবেটে চ্যাম্পিয়ন আইন ও বিচার বিভাগ

বাউয়েট প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:১৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ২১ বার পড়া হয়েছে

Champion team

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাউয়েটে আন্তঃবিভাগ ইংলিশ পার্লামেন্টারি ডিবেটে চ্যাম্পিয়ন আইন ও বিচার বিভাগ

বাউয়েট প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট)-এ ডিবেটিং সোসাইটির আয়োজনে প্রথম আন্তঃবিভাগ ইংলিশ পার্লামেন্টারি ডিবেটের ফাইনাল পর্বে চ্যাম্পিয়ন হয়েছে আইন ও বিচার বিভাগ।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্যানোরামা ভবনে আয়োজিত ফাইনালে সরকারপক্ষে অবস্থান নেয় সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই) বিভাগ এবং বিপক্ষ দলে ছিল আইন ও বিচার বিভাগ। যুক্তি-তর্ক উপস্থাপনের পর আইন ও বিচার বিভাগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

Champion team-1

এবারের বিতর্কের বিষয় ছিল বাংলাদেশের উচ্চ-আয়ের অর্থনীতিতে উত্তরণে উচ্চশিক্ষায় গবেষণা ও প্রযুক্তিগত উদ্ভাবনের ওপর অধিক নির্ভরশীলতা। এ বিষয়ে পক্ষে-বিপক্ষে যুক্তি উপস্থাপন করেন দুই বিভাগের শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় বিপক্ষ দলের আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী রেজয়ানা করিম তারিন শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন।

ইংরেজি বিভাগের শিক্ষার্থী তাবাসুম নুসরাত ইকরার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউয়েটের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রতিযোগিতায় সার্টিফিকেট বা ক্রেস্ট অর্জনই মূল উদ্দেশ্য নয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, নেতৃত্বের গুণাবলি, বিশ্লেষণী দক্ষতা এবং ইংরেজিতে যোগাযোগের সক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, ডিবেটিং সোসাইটির উপদেষ্টা ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আহমেদ ইউসুফ আয়াতুল্লাহ।

প্রতিযোগিতা শেষে বিজয়ী দলের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন প্রধান অতিথি।

এ সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ ও আইন অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, ইসিই অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, ডেপুটি রেজিস্ট্রার (অ্যাডমিন) ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর মো. মনজিনুল মুবীন (অব.), বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাউয়েটে আন্তঃবিভাগ ইংলিশ পার্লামেন্টারি ডিবেটে চ্যাম্পিয়ন আইন ও বিচার বিভাগ

আপডেট সময় : ০৩:১৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬