
লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে দাঁত ব্রাশ করতে করতে সড়কের পাশে হাঁটার সময় অ্যাম্বুলেন্সের ধাক্কায় সাদেক আলী (৫৯) নামে এক পথচারী নিহত হয়েছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার রহিমপুর গ্রামে মৃত সাদেক আলীর বাড়ির সামনে পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাদেক আলী উপজেলার উদনপাড়া গ্রামের মৃত জোড়ান আলীর ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে সাদেক আলী দাঁত ব্রাশ করতে করতে বাড়ির পাশের সড়কে হাঁটছিলেন। এ সময় বাঘা থেকে কুষ্টিয়াগামী একটি অ্যাম্বুলেন্স (রেজি নং- কুমিল্লা-ছ-৭১-০০৩৮) পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের ওপর পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার জন্য রওনা হলে পথেই তার মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে যান।
ওসি আরও জানান, পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ বা সন্দেহ না থাকায় তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.