ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার ঈশ্বরদীতে আ’ধিপত্য বিস্তার নিয়ে গো/লাগু/লিতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গু/লিবি/দ্ধ গোদাগাড়ীতে চেক প্রতারণার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার রাজশাহীতে ৮ কেজি হেরোইনসহ ভাই-বোন গ্রেপ্তার আগামী ইউপি নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে- হুইপ দুলু জাতীয় পর্যায়ের জুডো প্রতিযোগিতায় বাউয়েট শিক্ষার্থীর জোড়া ব্রোঞ্জ পদক ঈশ্বরদীতে আবাসিক ভবনে মদ তৈরির অভিযোগে গ্রেপ্তার ২ পুঠিয়ায় লটারির মাধ্যমে অস্থায়ী নারী কর্মী নিয়োগ বাংলাদেশের একমাত্র সন্ত্রাসী দল আওয়ামী লীগ- নাটোরে হুইপ দুলু পঞ্চগড়ে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ২৫ জন

দেবীগঞ্জে ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার, হ/ত্যা মামলায় যুবক গ্রেপ্তার

মো. কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়ঃ
  • আপডেট সময় : ১০:৪৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১৫৬ বার পড়া হয়েছে

DABI GON MADER

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেবীগঞ্জে ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার, হ/ত্যা মামলায় যুবক গ্রেপ্তার

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়ঃ
পঞ্চগড়ের দেবীগঞ্জে ধানক্ষেতের আইল থেকে হাসিনা বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় মাহাবুল হক (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অসুস্থ স্বামীকে রাতের খাবার খাওয়ানোর পর পাশের একটি দাওয়াত বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন হাসিনা বেগম। এর আগে তিনি বালাপাড়া বাজারে থাকা তাদের চায়ের দোকান বন্ধ করে বাড়িতে ফেরেন।

পরদিন শুক্রবার সকাল ৮টার দিকে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে একটি ধানক্ষেতের মাঝের আইলে কয়েকজন মাছ ধরার ফাঁদ তুলতে গিয়ে হাসিনা বেগমের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।

পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার দুপুর ১টার দিকে ভাউলাগঞ্জ বাজার এলাকা থেকে মাহাবুল হককে গ্রেপ্তার করা হয়। তিনি বালাপাড়া এলাকার বাসিন্দা এবং পেশায় মাহিন্দ্র গাড়ির চালক।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে মাহাবুল হক ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে তাকে আদালতে হাজির করা হলে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, হাসিনা বেগম ও মাহাবুল হক একই এলাকার বাসিন্দা হওয়ায় তাদের মধ্যে আগে থেকেই পরিচয় ছিল। তদন্তে ব্যক্তিগত সম্পর্কের বিষয়টিও উঠে এসেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, ঘটনার রাতে হাসিনা বেগমের সঙ্গে মাহাবুল হকের ফোনে কথা হয়। পরে তারা ধানক্ষেতের কাছে দেখা করেন। সেখানে কোনো এক পর্যায়ে দুজনের মধ্যে বিরোধ ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। পুলিশ বলছে, একপর্যায়ে হাসিনা বেগম গুরুতর অসুস্থ হয়ে পড়েন। মাহাবুল হকের দাবি অনুযায়ী, তিনি তাকে পানি দেওয়াসহ সুস্থ করার চেষ্টা করেন। পরে হাসিনা বেগমের মৃত্যু হয়েছে বুঝতে পেরে ঘটনাস্থল থেকে চলে যান।

পুলিশের দাবি, ঘটনার পর মাহাবুল হক তার মোবাইল ফোনের কলের তথ্য মুছে দেন এবং হাসিনা বেগমের ব্যবহৃত মোবাইল ফোনটি তার পোশাকে রেখে বাড়িতে চলে যান। পরে রাতেও কয়েকবার এবং সকালে ঘটনাস্থলের কাছে গিয়ে মরদেহের অবস্থান দেখেছেন বলে পুলিশকে জানিয়েছেন তিনি।

এ ঘটনায় নিহত হাসিনা বেগমের ছেলে হাচিনুর রহমান বাদী হয়ে দেবীগঞ্জ থানায় মামলা করেছেন। মামলাটি ২৬ সেপ্টেম্বর দায়ের করা হয়, যার নম্বর ২২।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্য কোনো ব্যক্তি রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

September 26, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দেবীগঞ্জে ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার, হ/ত্যা মামলায় যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ১০:৪৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬