বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- আপডেট সময় : ০২:৫২:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ৬৭ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহীর নাটোর ক্যাম্পের একটি অভিযানিক দল।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বাগাতিপাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ঘোরলাজ মহল্লায় ইউএনও পার্ক থেকে প্রায় ৫০০ মিটার পশ্চিমে ফুটবল মাঠসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলো, বাগাতিপাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ঘোরলাজ মহল্লার মৃত তাইজুল ইসলামের ছেলে রিপন আলী (৪০), ইমদাদুল হকের ছেলে সুন্নাতুল ইসলাম প্রামানিক ওরফে পাপ্পু (২২) এবং আহসান কবিরের ছেলে নাইমুল হক ওরফে হিমু (২৭)।
রোববার রাত ১০টার দিকে এসআরবি-৫-একটি প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানায়, এদিন দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাগাতিপাড়া-লালপুর সীমান্তে অবস্থিত ইউএনও পার্ক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় লালপুরের দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সন্দেহভাজন তিন আরোহী রিপন, মনজুল ইসলাম পাপ্পু ও নাইমুল হক হিমুকে থামিয়ে তাদের শরীর তল্লাশি করা হয়। এ সময় রিপন আলীর দেহ তল্লাশী করে তার পরিহিত শার্টের পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের তিনজনকে প্রেপ্তার করে বাগাতিপাড়া মডেল থানায় নেয়া হয়। একই সঙ্গে মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মোটরসাইকেলযোগে লালপুরের মিল্কিপাড়া থেকে বাগাতিপাড়ার উদ্দেশ্যে ইয়াবা বিক্রির জন্য যাচ্ছিল বলে জানায়। এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাগাতিপাড়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
পরে সোমবার (২৮ সেপ্টেম্বর) থানার মাধ্যমে তাদের আদালতে প্রেরন করা হয়েছে এসআরবি ক্যাম্প সূত্রে জানা গেছে।



















