ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খবরে নজর জেলা প্রশাসকের, ১০ বছর পর হুইলচেয়ারে ঘরের বাইরে ঝমেলা চলন্ত ট্রেন থেকে রাবি স্টেশনে পাথর নিক্ষেপ, গ্রেপ্তার ৪ মান্দায় সাংবাদিকদের সঙ্গে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর মতবিনিময় বগুড়ায় ৮ পাইপ কারখানায় বিএসটিআইয়ের সার্ভিল্যান্স রূপগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকচাপায় যুবক নিহত উজিরপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে তিন তরুণ নিহত পঞ্চগড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত বগুড়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, স্বপ্ন সুপার শপসহ দুই প্রতিষ্ঠানকে জরিমানা উজিরপুরে খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে চা-রুটি খাওয়ানো শিশুর ভিডিও ভাইরাল, বাবাকে মাদক নিরাময় কেন্দ্রে পাঠাল প্রশাসন রামেকে ডেঙ্গুতে ৪ বছরের শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় ভর্তি ২৯

চলন্ত ট্রেন থেকে রাবি স্টেশনে পাথর নিক্ষেপ, গ্রেপ্তার ৪

এম এম মামুনঃ
  • আপডেট সময় : ০৩:৫৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ২০ বার পড়া হয়েছে

Rajshahi

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলন্ত ট্রেন থেকে রাবি স্টেশনে পাথর নিক্ষেপ, গ্রেপ্তার ৪

এম এম মামুনঃ
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা নতুন নয়। তবে এবার ট্রেন থেকেই স্টেশনের প্ল্যাটফর্মে পাথর ছোড়ার অভিযোগ উঠেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রেলওয়ে স্টেশন অতিক্রমের সময় ট্রেনের ছাদ ও কামরা থেকে প্ল্যাটফর্ম লক্ষ্য করে পাথর নিক্ষেপের ঘটনায় এক নারী আহত হয়েছেন। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ।

গ্রেপ্তাররা হলো, কুমিল্লার দেবীদ্বার উপজেলার দক্ষিণ পদুয়া গ্রামের শহিদুল ইসলাম ওরফে বাপ্পি (২২), দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ছোট কালাইঘাটি গ্রামের শফিকুল কামাল (২৭), রাজশাহী নগরের ভদ্রা জামালপুর এলাকার সবুজ আলী (৩৩) এবং কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম গ্রামের শরিফুল ইসলাম (৪৫)। তারা সবাই রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া আন্তনগর ধূমকেতু এক্সপ্রেসের যাত্রী ছিল।

রেলওয়ে পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, সোমবার রাত ১১টা ২৫ মিনিটের দিকে ধূমকেতু এক্সপ্রেস রাবি রেলওয়ে স্টেশন অতিক্রম করছিল। এ সময় ট্রেনের ভেতর ও ছাদ থেকে স্টেশনের প্ল্যাটফর্মের দিকে পাথর ছোড়া হয়। এতে সেখানে থাকা এক নারী আহত হন। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

ঘটনার পর ট্রেনটি বাঘার আড়ানী স্টেশনে থামায় রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও পুলিশ। সেখানে অভিযান চালিয়ে ট্রেনের ছাদ থেকে শহিদুল ইসলাম, শফিকুল কামাল ও সবুজ আলীকে আটক করা হয়। পরে একটি কামরা থেকে শরিফুল ইসলামকে আটক করা হয়। তার কাছ থেকে কয়েকটি পাথর উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রাজশাহী রেলওয়ে থানার ওসি হাফিজুর রহমান বলেন, খবর পাওয়ার পর আড়ানী স্টেশনে ধূমকেতু এক্সপ্রেসে অভিযান চালানো হয়। এ সময় চারজনকে আটক করা হয়। পুলিশের দাবি, তাদের মধ্যে কয়েকজন টিকিট ছাড়াই ট্রেনের ছাদে অবস্থান করছিলেন এবং রাবি স্টেশনের প্ল্যাটফর্মে থাকা লোকজনকে লক্ষ্য করে পাথর ছুড়ছিলেন। এ সময় আরও কয়েকজন অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়।

ওসি জানান, আটক চারজনের মধ্যে তিনজনই রাজশাহীর বাইরের জেলার বাসিন্দা। তাদের একজন দিনাজপুরের পার্বতীপুরের বাসিন্দা হয়েও ঢাকাগামী ট্রেনে কেন উঠেছিলেন, সে বিষয়ে জিজ্ঞাসাবাদে সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে পাথর নিক্ষেপের কারণ সম্পর্কে গ্রেপ্তার ব্যক্তিরা কোনো স্বীকারোক্তি দেননি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় ট্রেনে দায়িত্ব পালনকারী সহকারী উপপরিদর্শক (এটিএসআই) আফজাল হোসেন বাদী হয়ে রেলওয়ে আইন-১৮৯০-এর ১১৩, ১২৭ ও ১২৯ ধারায় মামলা করেছেন। মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার চারজনকে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে, রেলওয়ের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাম্প্রতিক সময়ে কয়েকটি বিরোধের ঘটনা ঘটেছে। এর মধ্যে রেলপথ অবরোধ এবং রাজশাহী রেলওয়ে স্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনাও রয়েছে। এসব ঘটনার পর রাবি রেলওয়ে স্টেশন অতিক্রমের সময় ট্রেন থেকে শিক্ষার্থীদের লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ করে আসছেন শিক্ষার্থীরা।

সংশ্লিষ্টদের অভিযোগ, সোমবারের ঘটনার আগের দুই দিনও স্টেশনে একই ধরনের ঘটনা ঘটেছে। ট্রেন থেকে ছোড়া পাথর স্টেশনের দোকানপাটে গিয়ে পড়েছে। সোমবার রাতেও একটি পাথর একটি দোকানের ফ্রিজে আঘাত করে বলে জানা গেছে।

রাবির প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান বলেন, কিছুদিন ধরে স্টেশনে অবস্থানরত শিক্ষার্থীদের লক্ষ্য করে চলন্ত ট্রেন থেকে পাথর নিক্ষেপের অভিযোগ পাওয়া যাচ্ছে। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন উদ্বিগ্ন। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার পেছনে অন্য কেউ জড়িত বা কোনো ধরনের ইন্ধন রয়েছে কি না, তা খুঁজে বের করার দাবি জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চলন্ত ট্রেন থেকে রাবি স্টেশনে পাথর নিক্ষেপ, গ্রেপ্তার ৪

আপডেট সময় : ০৩:৫৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬