
লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে অবৈধভাবে মাটি কেটে ড্রাম ট্রাকে পরিবহনের অভিযোগে চারজনকে আটক করেছে থানা পুলিশ। এ সময় মাটি পরিবহনে ব্যবহৃত দুটি ড্রাম ট্রাক জব্দ করা হয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ২টার দিকে উপজেলার চিনির বটতলা এলাকায় ঈশ্বরদী-বাঘা মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলো, পাবনার ঈশ্বরদী উপজেলার পেয়ারা খালী গ্রামের কাউসার আলী প্রামাণিক (৩০), সারাঘাট গ্রামের শরিফুল ইসলাম (২২) ও বাঁধন (২০)। অপরজন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগর গ্রামের ১৬ বছর বয়সী এক কিশোর। আইনগত কারণে ওই কিশোরের পরিচয় প্রকাশ করা হয়নি।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানার এসআই এ.জে. মিন্টুর নেতৃত্বে পুলিশের একটি দল চিনির বটতলা এলাকায় অভিযান চালায়। এ সময় দুটি ড্রাম ট্রাকে করে অবৈধভাবে মাটি কেটে পরিবহনের সময় চারজনকে আটক করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় অবৈধভাবে মাটি কেটে পরিবহনের অভিযোগে আটককৃতদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় লালপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-২৯, তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২৬।
আটক চারজনকে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আদালতে পাঠানো হয়েছে এবং জব্দ করা ড্রাম ট্রাক দুটি আইনগত প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.