ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাবিপ্রবির অ্যাডমিনিস্ট্রেশনের ডিন বাগাতিপাড়ার সন্তান “আব্দুল হামিদ” লালপুরে বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার লালপুরে পৌর কার্যালয়ে চাঁদা দাবির অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার লালপুরে নারীদের ভিডিও ধারণ করে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ, গ্রেপ্তার ২ সংবাদ প্রকাশের সাত দিন পরও অপরিষ্কার পার্বতীপুর স্টেশনের পানি সংগ্রহস্থল গোদাগাড়ীতে সরকারি খাল ভরাটের অভিযোগ, জলাবদ্ধতায় ফসলি জমি রক্ষার দাবি দেবীগঞ্জে স্বামীর দাফনের কয়েক ঘণ্টা পর স্ত্রীরও মৃত্যু ঈশ্বরদীতে মাদকসহ তাঁতীদল নেতা আটক, ভাড়াটিয়ার কাছ থেকে ৫০ ট্যাপেন্টাডল উদ্ধার শ্রীনগরে পূজার প্রস্তুতি ও আইনশৃঙ্খলা সভায় জামায়াত নেতাকে মারধরের অভিযোগ লালপুরে মেয়ের পরিচয়ে প্রবাসীর সঙ্গে প্রেম, বিয়ের নামে প্রতারণার অভিযোগ

বাগাতিপাড়ায় দুই দিনে পৃথক স্থানে দিনে রাতে ৫ চুরি

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১১:৫২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫ ১৫৪১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় দুই দিনে পৃথক স্থানে দিনে রাতে ৫ চুরি

নাটোরের বাগাতিপাড়ায় দুই দিনে ৫ টি স্থানে পৃথকভাবে চুরির ঘটনা ঘটেছে। এতে নগদ টাকা, স্মার্ট ফোন, স্বর্ণালঙ্কার ও মালামালসহ টাকার অংকে প্রায় সাড়ে ৫ লাখ টাকা খোয়া গেছে বলে জানা গেছে। উপজেলার জামনগর ইউনিয়নে বুধবার (১৩ আগস্ট) সকালে শহিদুল ইসলাম এবং মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে কৈপুকুরিয়া গ্রামের আরমান হোসেন, রাতে কুটিঘোষ পাড়া গ্রামের নয়ন আলী, ঘোষ পাড়া গ্রামের আব্দুস সালামের বাড়িতে এবং তমালতলা বাজারে বাদশা আলীর দোকান “ভাই-ভাই স্টোর” এ চুরি হয়।

স্থানীয়রা জানায়, শহিদুল ইসলামের বাড়িতে কেউ না থাকায় প্রাচীর টোপকে ঘরের তালা কেটে নগদ দেড় লাখ টাকা চুরি করে। আরমান হোসেনের বাড়িতেও কেউ না থাকায় দরজার তালা ভেঙ্গে সনার গহনা, নয়ন আলীর বাড়িতে রাতে ঘরে ঢুকে আলমিরার ভেতরে থাকা সোনা ও রূপার গহনা, আব্দুস সালামের বাড়ি থেকে স্মার্ট ফোন এবং মেয়ের নুপুর, এবং তমালতলা বাজারে বাদশা আলীর “ভাই-ভাই স্টোর” থেকে ১ লাখ টাকা ও কিছু মালামাল চুরি হয়।

বাগাতিপাড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাজনীন আকতারী জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

One thought on “বাগাতিপাড়ায় দুই দিনে পৃথক স্থানে দিনে রাতে ৫ চুরি”

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় দুই দিনে পৃথক স্থানে দিনে রাতে ৫ চুরি

আপডেট সময় : ১১:৫২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫