ঢাকা ০২:৫১ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে টাকা চুরি, সিসিটিভিতে ধরা পড়ল দুই চোর পঞ্চগড়ে সাবেক মেয়র ও জেলা পরিষদ প্রশাসক তৌহিদুল ইসলামের স্মরণে শোকসভা পঞ্চগড়ে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রাম পরিদর্শন কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের রাজস্থলীতে ১৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম আবির্ভাব তিথি উদযাপন কোনো ভেদাভেদ থাকবে না, কোনো বৈষম্য থাকবে না-ধর্ম যার যার, বাংলাদেশটা সবার বাগাতিপাড়ায় ৪৫ টাকার চায়ের বিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩ নাটোর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগ করলেন সাবেক ছাত্রলীগ সভাপতি বাকী শ্রীবরদীতে বিজিবির অভিযানে ১১ লাখ টাকার ভারতীয় কসমেটিকস ও ইজিবাইক জব্দ নাটোর জেলা যুবলীগের কমিটি থেকে পদত্যাগের ঘোষণা জাকারিয়া বুলবুলের

বরেন্দ্রকে স্মার্ট কৃষি অঞ্চলে গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান বিএমডিএ চেয়ারম্যানের

এম এম মামুনঃ
  • আপডেট সময় : ০৮:৩৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে

Rajshahi barendro news

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরেন্দ্রকে স্মার্ট কৃষি অঞ্চলে গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান বিএমডিএ চেয়ারম্যানের

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) সার্বিক কার্যক্রম, চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে রাজশাহীতে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১০টায় বিএমডিএর প্রধান কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংস্থাটির চেয়ারম্যান (সচিব পদমর্যাদা) কৃষিবিদ মো. হাসান জাফির তুহিন।

সভায় তিনি বলেন, বরেন্দ্র অঞ্চল দেশের খাদ্য নিরাপত্তার অন্যতম ভিত্তি। একসময় খরা ও পানির সংকটে পিছিয়ে থাকা এই অঞ্চল বর্তমানে কৃষি উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ অগ্রযাত্রা ধরে রাখতে ভূগর্ভস্থ পানির সুরক্ষা, ভূ-উপরিস্থ পানির সর্বোচ্চ ব্যবহার, আধুনিক সেচ প্রযুক্তির সম্প্রসারণ এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, ভূগর্ভস্থ ও ভূ-উপরিস্থ পানির সুষম ব্যবহার নিশ্চিত করে সেচ কার্যক্রমকে আরও গতিশীল করা এবং কৃষকের দোরগোড়ায় উন্নত সেবা পৌঁছে দিয়ে বরেন্দ্র অঞ্চলকে একটি টেকসই, সমৃদ্ধ ও স্মার্ট কৃষি অঞ্চলে রূপান্তর করাই বিএমডিএর প্রধান লক্ষ্য।

বিএমডিএ চেয়ারম্যান বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কর্মকর্তা-কর্মচারীদের সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। প্রতিটি প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান ও স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়ন নিশ্চিত করার পাশাপাশি জনগণের আস্থা অর্জনে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে মাঠপর্যায়ের কর্মকর্তাদের আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

সভায় চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সেচ কার্যক্রম, কৃষি উন্নয়ন, পানি সম্পদ ব্যবস্থাপনা এবং মাঠপর্যায়ের কার্যক্রম আরও গতিশীল করার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া প্রকল্প বাস্তবায়নে বিদ্যমান সমস্যা, সম্ভাবনা ও করণীয় বিষয়ে পর্যালোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

সভায় উপস্থিত ছিলেন বিএমডিএর নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) আবু সাঈদ মো. কামরুজ্জামান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো. আবুল কাসেম, সচিব মো. মেহেদী হাসান, বিভিন্ন অঞ্চলের তত্ত্বাবধায়ক ও নির্বাহী প্রকৌশলী, ব্যবস্থাপক (কৃষি), প্রকল্প পরিচালক এবং রাজশাহী ও রংপুর বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বরেন্দ্রকে স্মার্ট কৃষি অঞ্চলে গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান বিএমডিএ চেয়ারম্যানের

আপডেট সময় : ০৮:৩৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬