ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে ড্রামের ভেতর নারীর মরদেহ, পরিচয় শনাক্ত করল পিবিআই বাগাতিপাড়ায় উপজেলা পরিষদ চত্বরের মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি রাজশাহীতে প্রধানমন্ত্রীর বাস নিয়ে ফেসবুকে ‘স্নাইপার’ মন্তব্যকারী যুবক আটক অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলো বাগাতিপাড়ায় এক ঘণ্টায় শেয়ালের কামড়ে নারীসহ ১১ জন আহত মাত্র ৫০০ টাকায় ঠাকুরগাঁও থেকে তেঁতুলিয়া ভ্রমণ, ইএসডিওর ‘ডে ট্রিপ’ চালু বাইপাস সড়ক নেই পঞ্চগড় শহরে, যানজটে চরম দুর্ভোগ লালপুরে বাড়ির পেছন থেকে গাঁজাগাছ উদ্ধার, বাড়ির মালিক আটক রাণীনগরে নারীকে উ’ত্ত্যক্তের প্রতিবাদ, মন্দির কমিটির সহ-সভাপতিসহ ছু/রিকাঘাতে আহত ২ রাজশাহীতে লিচুবাগান থেকে ১০৩টি তাজা ককটেল উদ্ধার

অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:৪২:২৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ৬০৮ বার পড়া হয়েছে

Bagatipara fatema pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা

অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম ও মেধার জোরে চীনের একটি বিশ্বমানের মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেয়েছেন নাটোরের বাগাতিপাড়া উপজেলার মেধাবী শিক্ষার্থী ফাতেমা খানম। কিন্তু প্রয়োজনীয় অর্থের অভাবে তার চিকিৎসক হওয়ার স্বপ্ন এখন অনিশ্চয়তার মুখে।

এ অবস্থায় ফাতেমা ও তার পরিবার সমাজের বিত্তবান ব্যক্তি, দানশীল প্রতিষ্ঠান, প্রবাসী বাংলাদেশি এবং হৃদয়বান মানুষের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন।

ফাতেমা উপজেলার সদর ইউনিয়নের কাঁকফো নতুনপাড়া গ্রামের পিকআপচালক লাভলু খাঁনের মেয়ে।

জানা যায়, তিনি ২০২২ সালে জিগরী উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ এবং ২০২৪ সালে টাঙ্গাইলের মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৪.৬৭ অর্জন করেন। পরে সরকারি মেডিকেল কলেজে ভর্তির চেষ্টা করলেও কাঙ্ক্ষিত সুযোগ না পেয়ে চিকিৎসক হওয়ার স্বপ্ন থেকে সরে দাঁড়াননি। আইইএলটিএস সম্পন্ন করে বিদেশে উচ্চশিক্ষার জন্য আবেদন শুরু করেন।

চলতি বছরের ২৫ এপ্রিল সিএসসিএ (CSCA)-এর মাধ্যমে আবেদন করে অনলাইন ভাইভায় উত্তীর্ণ হন তিনি। পরে ২২ মে জানতে পারেন, চীনের হেনান প্রদেশের ফার্স্ট অ্যাফিলিয়েটেড হসপিটাল অব ঝেংঝৌ ইউনিভার্সিটি-তে এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেয়েছেন। বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় JW ডকুমেন্ট পাওয়ার পর গত ৬ জুলাই ঢাকাস্থ চীনা দূতাবাস থেকে শিক্ষার্থী ভিসাও সংগ্রহ করেছেন।

ফাতেমার পরিবার জানায়, তার মা একজন গৃহিণী এবং বাবা পিকআপচালক। চার সন্তানের সংসারে স্বল্প আয়ে কোনো রকমে সংসার চলে। বড় মেয়ের বিয়ে হয়ে গেছে। বড় ছেলে নবম শ্রেণিতে এবং ছোট ছেলে চতুর্থ শ্রেণিতে পড়াশোনা করছে। সংসারের অভাবের মধ্যেও ফাতেমা টিউশনি করে নিজের লেখাপড়ার খরচ চালিয়েছেন।

আগামী ৬ থেকে ৮ সেপ্টেম্বরের মধ্যে চীনে গিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পন্ন করতে হবে। এ জন্য প্রয়োজন প্রায় ৬ লাখ ৩৫ হাজার টাকা। কিন্তু এত বড় অঙ্কের অর্থ জোগাড় করা পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।

ফাতেমার মা হাবিবা খানম বলেন, অভাবের কারণে আমি নিজেও এসএসসি পাস করার পর আর পড়াশোনা চালিয়ে যেতে পারিনি। তাই কষ্ট করে সন্তানদের লেখাপড়া করিয়েছি। কিন্তু মেয়ের উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করা আমাদের পক্ষে সম্ভব নয়। সমাজের বিত্তবান মানুষের সহযোগিতা পেলে আমার মেয়ের স্বপ্ন পূরণ হতে পারে।

বাবা লাভলু খাঁন বলেন, আমরা যে দুটি ঘরে থাকি, সেটিও আমার ভাইয়ের দেওয়া। এমন অবস্থায় মেয়ের বিদেশে পড়াশোনার খরচ বহন করা আমার পক্ষে অসম্ভব। আমি দেশের হৃদয়বান মানুষের সহযোগিতা কামনা করছি।

ফাতেমা খানম বলেন, ছোটবেলা থেকেই ডাক্তার হওয়ার স্বপ্ন দেখি। দেশের সরকারি মেডিকেলে সুযোগ না পেলেও হাল ছাড়িনি। অনেক চেষ্টা করে চীনের একটি মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছি। কিন্তু শুধু অর্থের অভাবে যদি ভর্তি হতে না পারি, সেটাই হবে আমার জীবনের সবচেয়ে বড় আক্ষেপ। কেউ যদি আমার পড়াশোনার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে আমি আজীবন তাদের প্রতি কৃতজ্ঞ থাকব।

সহযোগিতা পাঠানোর ঠিকানাঃ
ব্যাংকঃ সোনালী ব্যাংক, বাগাতিপাড়া শাখা
হিসাব নম্বরঃ ৪৯০২৩০১০১৭৮৫০
বিকাশ/মোবাইলঃ ০১৭৩০৬০৪২৮৯

July 15, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা

আপডেট সময় : ০৩:৪২:২৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬