ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পার্বত্য চুক্তি পুনর্মূল্যায়নের দাবি পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের গুরুদাসপুরে নারীকে ধ/র্ষ/ণের অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ৪ জন আটক, দুই ড্রাম ট্রাক জব্দ খবরে নজর জেলা প্রশাসকের, ১০ বছর পর হুইলচেয়ারে ঘরের বাইরে ঝমেলা চলন্ত ট্রেন থেকে রাবি স্টেশনে পাথর নিক্ষেপ, গ্রেপ্তার ৪ মান্দায় সাংবাদিকদের সঙ্গে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর মতবিনিময় বগুড়ায় ৮ পাইপ কারখানায় বিএসটিআইয়ের সার্ভিল্যান্স রূপগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকচাপায় যুবক নিহত উজিরপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে তিন তরুণ নিহত পঞ্চগড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

বাগাতিপাড়ায় পূর্ব শত্রুতার জেরে দুই সহোদরের মাথা ফাটানোর অভিযোগ, থানায় মামলা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:৪৯:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬ ৬৫০ বার পড়া হয়েছে

Bagatipara crime news

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় পূর্ব শত্রুতার জেরে দুই সহোদরের মাথা ফাটানোর অভিযোগ, থানায় মামলা

নাটোরের বাগাতিপাড়ায় পূর্ব শত্রুতার জেরে দুই সহোদরকে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে চাচাতো ভাই ও ভাতিজাসহ ছয়জনের বিরুদ্ধে। এ ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে রাতে থানায় মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার পাঁকা ইউনিয়নের গাওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন গাওপাড়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে সাইফুল ইসলাম (৪৫) ও শাহীন আলী (৩৮)। বর্তমানে তারা বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযুক্তরা হলেন একই গ্রামের শুকুর আলীর ছেলে আসলাম, করিম, নান্টু, ইদ্রিস, ইদ্রিসের ছেলে শ্রাবণ এবং কুদ্দুসের ছেলে নিলয়।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, সাইফুল ও শাহীনের পরিবারের সঙ্গে অভিযুক্তদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় বাড়ির সামনের সরকারি রাস্তার পাশে দুটি কলাগাছ লাগানোকে কেন্দ্র করে শনিবার সকালে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। পরে পরিস্থিতি শান্ত হলেও দুপুরের দিকে অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে দুই ভাইয়ের ওপর হামলা চালায়।

এ সময় সাইফুল ও শাহীনকে এলোপাতাড়ি মারধর করা হলে তাদের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় শনিবার রাত ১০টার দিকে আহত শাহীন আলী বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে বাগাতিপাড়া মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় পূর্ব শত্রুতার জেরে দুই সহোদরের মাথা ফাটানোর অভিযোগ, থানায় মামলা

আপডেট সময় : ১২:৪৯:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬