ঢাকা ০৮:২০ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জীবনের বিনিময়ে হলেও স্বাধীনতা-গণতন্ত্র রক্ষার অঙ্গীকার রাষ্ট্রপতি মির্জা ফখরুলের বহদ্দারহাটে দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ, জনমনে স্বস্তি বাগাতিপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ কটিয়াদীতে টুপির ভেতর ইয়াবা, মুদি দোকানি গ্রেপ্তার বাগাতিপাড়ায় গ্রাম আদালত বিষয়ে সামাজিক নিরীক্ষা অনুষ্ঠিত পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড সারের দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ, আধাঘণ্টা পর সড়ক ছাড়লেন কৃষকরা লালপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে আহত ৯ লালপুরে ড্রেজার থেকে পদ্মায় পড়ে শিশুর মৃত্যু ঝিনাইগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

লালপুরে ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা

লালপুর (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:১৪:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ১১৯ বার পড়া হয়েছে

Lalpur drug delar arrested

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা

নাটোরের লালপুরে অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. হাসান আলী (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে লালপুর থানা পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃত মো. হাসান আলী উপজেলার মোহরকয়া হাটপাড়া গ্রামের বাসিন্দা আনসার আলী প্রামানিকের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ জুলাই) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানার এসআই (নিরস্ত্র) মো. মনিরুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে উপজেলার মোহরকয়া হাটপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ওই এলাকার বাসিন্দা মো. হাসান আলীর দক্ষিণমুখী ঘরে তল্লাশি চালিয়ে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট, যার মোট ওজন ৩ দশমিক ৫ গ্রাম, উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি-১০(ক) ধারায় লালপুর থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম।
ওসি শফিকুল ইসলাম আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে বুধবার (২২ জুলাই) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা

আপডেট সময় : ০১:১৪:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬