ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে বাবার জানাজায় প্যারোলে অংশ নিলেন সাবেক ছাত্রলীগ সভাপতি জেমস জাতীয় পুরস্কারপ্রাপ্ত আদনান আজাদ ও হাসমত আলীকে সংবর্ধনা পঞ্চগড়ে ১৫০ শয্যার হাসপাতাল চালু করতে দলমত-ধর্মবর্ণ নির্বিশেষে সহযোগিতা চান প্রতিমন্ত্রী মান্দায় মাদকবিরোধী অভিযানে যুবকের ৩ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড মোহনপুরে আধুনিক প্রযুক্তিতে মসলা চাষে কৃষকদের উৎসাহিত করতে মাঠ দিবস বাঘায় গোয়ালঘর থেকে আগুন, নিঃস্ব তিন পরিবার রাজশাহীতে কলেজছাত্রীকে যৌ/ন হয়রানির অভিযোগ, কি‍-শোর গ্যাং/য়ে/র ৩ সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শব্দদূষণ উদ্বেগজনক হারে বৃদ্ধি, রেইলগেট ও লক্ষীপুর মোড়ে শব্দমাত্রা ১০০ ডেসিবেলের বেশি ঝিনাইগাতীতে বিয়ের বাড়িতে হামলা-ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, সংবাদ সম্মেলনে নারীর দাবি বাগাতিপাড়ায় ভয়াবহ আগুনে ৬ দোকান পুড়ে ছাই, ক্ষতি ১০-১২ লাখ টাকা

পঞ্চগড় হাসপাতালের বেডে শি/শুকে ধ/র্ষ/ণচেষ্টার অভিযোগ, চিকিৎসাধীন রোগীকে গ্রেপ্তার

উমর ফারুক, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৪০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৮২ বার পড়া হয়েছে

Panchagarh sador hospital

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড় হাসপাতালের বেডে শি/শুকে ধ/র্ষ/ণচেষ্টার অভিযোগ, চিকিৎসাধীন রোগীকে গ্রেপ্তার

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে চিকিৎসাধীন এক রোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় পঞ্চগড় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই ভোররাতে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের পুরুষ ওয়ার্ডে এ ঘটনা ঘটে। অসুস্থ নানাকে দেখতে পরিবারের সদস্যদের সঙ্গে হাসপাতালে এসে শিশুটি সেদিন রাতে ওয়ার্ডের মেঝেতে ঘুমিয়ে ছিল।

এজাহার অনুযায়ী, একই ওয়ার্ডের ১১ নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন মো. মতিয়ার রহমান (৫৭)। রাত আনুমানিক আড়াইটার দিকে তিনি শিশুটির নানীকে বলেন, মেঝেতে ঘুমালে শিশুটির কষ্ট হবে। পরে সরল বিশ্বাসে শিশুটির নানী নাতনিকে তার বেডে ঘুমাতে দেন।

অভিযোগে বলা হয়, ভোর চারটার দিকে শিশুটির চিৎকারে ওয়ার্ডে থাকা অন্যদের ঘুম ভেঙে যায়। পরে শিশুটি কান্নাকাটি করে স্বজনদের জানায়, অভিযুক্ত তার সঙ্গে ধর্ষণের চেষ্টা করেছেন। স্বজনরা বিষয়টি বুঝতে পেরে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশকে অবহিত করেন।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মাসুদ বলেন, হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে এমন একটি ঘটনার কথা শুনেছি। পরে জানতে পেরেছি, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত রোগীকে গ্রেপ্তার করা হয়েছে। আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

তিনি আরও বলেন, ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড় হাসপাতালের বেডে শি/শুকে ধ/র্ষ/ণচেষ্টার অভিযোগ, চিকিৎসাধীন রোগীকে গ্রেপ্তার

আপডেট সময় : ১০:৪০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬