বাগাতিপাড়ায় দুই দিনে পৃথক স্থানে দিনে রাতে ৫ চুরি
নাটোরের বাগাতিপাড়ায় দুই দিনে ৫ টি স্থানে পৃথকভাবে চুরির ঘটনা ঘটেছে। এতে নগদ টাকা, স্মার্ট ফোন, স্বর্ণালঙ্কার ও মালামালসহ টাকার অংকে প্রায় সাড়ে ৫ লাখ টাকা খোয়া গেছে বলে জানা গেছে। উপজেলার জামনগর ইউনিয়নে বুধবার (১৩ আগস্ট) সকালে শহিদুল ইসলাম এবং মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে কৈপুকুরিয়া গ্রামের আরমান হোসেন, রাতে কুটিঘোষ পাড়া গ্রামের নয়ন আলী, ঘোষ পাড়া গ্রামের আব্দুস সালামের বাড়িতে এবং তমালতলা বাজারে বাদশা আলীর দোকান “ভাই-ভাই স্টোর” এ চুরি হয়।
স্থানীয়রা জানায়, শহিদুল ইসলামের বাড়িতে কেউ না থাকায় প্রাচীর টোপকে ঘরের তালা কেটে নগদ দেড় লাখ টাকা চুরি করে। আরমান হোসেনের বাড়িতেও কেউ না থাকায় দরজার তালা ভেঙ্গে সনার গহনা, নয়ন আলীর বাড়িতে রাতে ঘরে ঢুকে আলমিরার ভেতরে থাকা সোনা ও রূপার গহনা, আব্দুস সালামের বাড়ি থেকে স্মার্ট ফোন এবং মেয়ের নুপুর, এবং তমালতলা বাজারে বাদশা আলীর “ভাই-ভাই স্টোর” থেকে ১ লাখ টাকা ও কিছু মালামাল চুরি হয়।
বাগাতিপাড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাজনীন আকতারী জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.