ঢাকা ১১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন পঞ্চগড় হাসপাতালের বেডে শি/শুকে ধ/র্ষ/ণচেষ্টার অভিযোগ, চিকিৎসাধীন রোগীকে গ্রেপ্তার সিংড়ায় ৭ মাসের গর্ভবতী স্ত্রীকে কু’পিয়ে হ/ত্যার অভিযোগ, স্বামী আটক মান্দায় এতিমখানার উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা সামান্য বৃষ্টিতেই ধস, গোদাগাড়ীর সরমংলা ইকো পার্কের ওয়াকওয়ে নিয়ে প্রশ্ন তিন দফা দাবিতে আন্দোলনে রাজশাহী চিনিকল শ্রমিকরা, শুরু ফটক সভা বরেন্দ্রকে স্মার্ট কৃষি অঞ্চলে গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান বিএমডিএ চেয়ারম্যানের উত্তরাঞ্চলে প্রথমবার শিশুদের জন্মগত হৃদরোগ শনাক্তে বিশেষ উদ্যোগ, রাজশাহীতে তিন দিন বিনামূল্যে স্ক্রিনিং বাগাতিপাড়ায় শিক্ষার্থীদের মাঝে এসএসএসের ১,২৫০টি গাছের চারা বিতরণ পবায় বর্ষাকালীন কমিউনিটি বীজ বিনিময় উৎসব, দেশীয় বীজ সংরক্ষণে কৃষকদের অঙ্গীকার

বাগাতিপাড়ায় শিক্ষার্থীদের মাঝে এসএসএসের ১,২৫০টি গাছের চারা বিতরণ

ফজলুর রহমান, স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময় : ০৮:০৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

Bagatipara today news

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় শিক্ষার্থীদের মাঝে এসএসএসের ১,২৫০টি গাছের চারা বিতরণ

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করার উদ্যোগ

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করতে নাটোরের বাগাতিপাড়ায় শিক্ষার্থীদের মাঝে ১ হাজার ২৫০টি ফলজ গাছের চারা বিনামূল্যে বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস)।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে উপজেলার লক্ষণহাটি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত চারা বিতরণ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক আলমগীর হোসেনের সঞ্চালনায় এবং অধ্যক্ষ এ কে এম শরিফুল ইসলাম লেলিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএসএসের নাটোর জোন ম্যানেজার খন্দকার মো. শফিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র ইউসুফ আলী, এসএসএসের এরিয়া ম্যানেজার মো. হারুন-অর-রশিদ, বাগাতিপাড়া শাখার ব্যবস্থাপক রিপা আক্তার, হিসাবরক্ষক মো. আমিরুল ইসলাম, সংস্থার মাঠকর্মী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এসএসএস জানায়, বাগাতিপাড়া উপজেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে ১ হাজার ২৫০টি ফলজ গাছের চারা বিতরণ করা হচ্ছে। পাশাপাশি সংস্থাটির ঋণগ্রহীতাদের মাঝেও চারা বিতরণ করা হবে। সব মিলিয়ে চলমান কর্মসূচির আওতায় উপজেলায় ১ হাজার ৭৫০টি গাছের চারা বিতরণের পরিকল্পনা রয়েছে।

সংস্থাটি আরও জানায়, ঋণ কার্যক্রমের পাশাপাশি চিকিৎসা সহায়তা, শিক্ষা বৃত্তি, পরিবেশ সংরক্ষণ এবং বনায়ন কর্মসূচিসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এসএসএস। তারই অংশ হিসেবে এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের অভ্যাস গড়ে তোলা এবং পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। প্রতি বছরই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সংস্থার ঋণগ্রহীতাদের মধ্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। বাগাতিপাড়ায় এটিই এসএসএসের প্রথম বৃহৎ পরিসরের বৃক্ষরোপণ কর্মসূচি।

বক্তারা আরও বলেন, প্রতিটি শিক্ষার্থী যদি অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করে, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, বাসযোগ্য ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

উল্লেখ্য, ২০ জুলাই বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ৬৫০টি এবং ২১ জুলাই লক্ষণহাটি স্কুল অ্যান্ড কলেজে ৬০০টি ফলজ গাছের চারা বিতরণের মাধ্যমে দুই দিনে মোট ১ হাজার ২৫০টি গাছের চারা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় শিক্ষার্থীদের মাঝে এসএসএসের ১,২৫০টি গাছের চারা বিতরণ

আপডেট সময় : ০৮:০৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬