ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেবীগঞ্জে গৃহবধূ হ ত্যা র মামলায় শ্বশুর জামালপুরে গ্রেপ্তার বাগাতিপাড়ায় জামায়াতের অগ্রসর কর্মীদের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত, আহত ১৫ পুঠিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পঞ্চগড়ে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বাঙ্গাবাড়ীতে ৬ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে মবিন নির্মলের নির্বাচনী মতবিনিময় সভা বাগাতিপাড়ায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বাউয়েটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন পড়ালেখার খরচ জোগানোর ভ্যানটিও চুরি, দিশেহারা এসএসসি পরীক্ষার্থী তমাল লালপুরে অনলাইন জুয়া ও প্রতারণার মামলায় পলাতক আসামি গ্রেপ্তার

বাগাতিপাড়ায় জামায়াতের অগ্রসর কর্মীদের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত

ফজলুর রহমান, নিজস্ব সংবাদদাতাঃ
  • আপডেট সময় : ০৬:৩২:২৩ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে

Day-long educational camp for active Jamaat members held in Bagatipara – Photo collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় জামায়াতের অগ্রসর কর্মীদের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত

ইসলামী আদর্শ, নৈতিকতা ও সমাজকল্যাণমূলক কাজে কর্মীদের প্রস্তুত করার ওপর গুরুত্ব

নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে অগ্রসর কর্মী শিক্ষা শিবির-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) পেড়াবাড়িয়া দাখিল মাদরাসার হলরুমে দিনব্যাপী এ শিক্ষা শিবিরের আয়োজন করা হয়।

উপজেলা জামায়াতের সেক্রেটারি জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা এ কে এম আফজাল হোসেন। প্রধান অতিথি ছিলেন নাটোর জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নাটোর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মো. সাদেকুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মো. আবুল কালাম আজাদ, জেলা তারবিয়াত সেক্রেটারি অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম, নাটোর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোস্তাফিজুর রহমান, বাগাতিপাড়া উপজেলা জামায়াতের নায়েবে আমির আনোয়ার হোসেন মুজাহিদ এবং সাংগঠনিক সম্পাদক আলহাজ মমতাজ আলী সরকার।

আলোচনায় বক্তারা বলেন, একজন আদর্শ কর্মীকে ইসলামী আদর্শ, নৈতিকতা ও সমাজকল্যাণমূলক কাজে নিজেকে প্রস্তুত করতে হবে। কোরআন ও সুন্নাহর আলোকে ব্যক্তি ও সমাজ গঠনে কর্মীদের ভূমিকা গুরুত্বপূর্ণ।

আলোচকরা আরও বলেন, মানবতার সেবা, দেশ পরিচালনার যোগ্যতা অর্জন এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্য সামনে রেখে কর্মীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

জামায়াত নেতৃবৃন্দ জানান, বিগত সরকারের সময়ে কর্মীদের নিয়ে বড় পরিসরে কোনো কর্মসূচি আয়োজন করা সম্ভব হতো না। বর্তমানে অনুকূল পরিবেশ তৈরি হওয়ায় দীর্ঘ বিরতির পর কর্মীদের নৈতিক মানোন্নয়নের লক্ষ্যে এ শিক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে।

November 7, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় জামায়াতের অগ্রসর কর্মীদের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:৩২:২৩ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬