ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে ড্রামের ভেতর নারীর মরদেহ, পরিচয় শনাক্ত করল পিবিআই বাগাতিপাড়ায় উপজেলা পরিষদ চত্বরের মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি রাজশাহীতে প্রধানমন্ত্রীর বাস নিয়ে ফেসবুকে ‘স্নাইপার’ মন্তব্যকারী যুবক আটক অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলো বাগাতিপাড়ায় এক ঘণ্টায় শেয়ালের কামড়ে নারীসহ ১১ জন আহত মাত্র ৫০০ টাকায় ঠাকুরগাঁও থেকে তেঁতুলিয়া ভ্রমণ, ইএসডিওর ‘ডে ট্রিপ’ চালু বাইপাস সড়ক নেই পঞ্চগড় শহরে, যানজটে চরম দুর্ভোগ লালপুরে বাড়ির পেছন থেকে গাঁজাগাছ উদ্ধার, বাড়ির মালিক আটক রাণীনগরে নারীকে উ’ত্ত্যক্তের প্রতিবাদ, মন্দির কমিটির সহ-সভাপতিসহ ছু/রিকাঘাতে আহত ২ রাজশাহীতে লিচুবাগান থেকে ১০৩টি তাজা ককটেল উদ্ধার

মোহনপুরে সাড়ে তিন বছরের শি’শুকে ধ র্ষ ণে র চেষ্টার অভিযোগ

এম এম মামুনঃ
  • আপডেট সময় : ০৩:২১:৩৭ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬ ৪১৪ বার পড়া হয়েছে

Mohonpur thana pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহনপুরে সাড়ে তিন বছরের শি’শুকে ধ র্ষ ণে র চেষ্টার অভিযোগ

রাজশাহী মোহনপুরে বাড়ির ছাদে ডেকে নিয়ে সাড়ে তিন বছরের এক শিশুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী দারাজ মৃধা (৫০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে।শুক্রবার (৩ জুলাই) বিকেলমোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার বাকশৈইল দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার (৪ জুলাই) দুপুরে শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

অভিযুক্ত দারাজ মৃধা ওই গ্রামের মৃত গণি মৃধার মন্ডলের ছেলে।

ভুক্তভোগির পরিবার অভিযোগ করে জানান, শুক্রবার বিকেল দারাজ মৃধা শিশুটিকে তার বাড়ির ছাদে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। বিষয়টি শিশুটির মাসহ প্রতিবেশীরা টের পেলে বাড়ি থেকে পালিয়ে যায় দারাজ। পরে শিশুটিকে উদ্ধার করে নিয়ে আসা হয় মোহনপুর থানায়। পুলিশের পক্ষ থেকে আইনি সহযোগিতা না পেয়ে শিশুটিকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মোহনপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে। তবে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশু এবং স্বজনের কাছে থেকে ঘটনা জানার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। কিন্তু অভিযুক্ত দারাজ মৃধার পক্ষের লোকজন চাপের মুখে শিশুটিকে রামেক হাসপাতালে ভর্তি না করে বাড়িতে নিয়ে যায়। রাতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার দুপুরে স্থানীয়দের সহযোগিতায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করানো হয়।

শিশুটির মা বলেন, এই কর্মকাণ্ড কিছুতেই মেনে নিতে পারছি না। এ ঘটনার কঠিন বিচার দাবি করছি।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে শিশুটিকে উদ্ধার করে শারীরিক পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

July 4, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মোহনপুরে সাড়ে তিন বছরের শি’শুকে ধ র্ষ ণে র চেষ্টার অভিযোগ

আপডেট সময় : ০৩:২১:৩৭ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬