ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন পঞ্চগড় হাসপাতালের বেডে শি/শুকে ধ/র্ষ/ণচেষ্টার অভিযোগ, চিকিৎসাধীন রোগীকে গ্রেপ্তার সিংড়ায় ৭ মাসের গর্ভবতী স্ত্রীকে কু’পিয়ে হ/ত্যার অভিযোগ, স্বামী আটক মান্দায় এতিমখানার উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা সামান্য বৃষ্টিতেই ধস, গোদাগাড়ীর সরমংলা ইকো পার্কের ওয়াকওয়ে নিয়ে প্রশ্ন তিন দফা দাবিতে আন্দোলনে রাজশাহী চিনিকল শ্রমিকরা, শুরু ফটক সভা বরেন্দ্রকে স্মার্ট কৃষি অঞ্চলে গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান বিএমডিএ চেয়ারম্যানের উত্তরাঞ্চলে প্রথমবার শিশুদের জন্মগত হৃদরোগ শনাক্তে বিশেষ উদ্যোগ, রাজশাহীতে তিন দিন বিনামূল্যে স্ক্রিনিং বাগাতিপাড়ায় শিক্ষার্থীদের মাঝে এসএসএসের ১,২৫০টি গাছের চারা বিতরণ পবায় বর্ষাকালীন কমিউনিটি বীজ বিনিময় উৎসব, দেশীয় বীজ সংরক্ষণে কৃষকদের অঙ্গীকার

তিন দফা দাবিতে আন্দোলনে রাজশাহী চিনিকল শ্রমিকরা, শুরু ফটক সভা

এম এম মামুনঃ
  • আপডেট সময় : ০৯:০৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

Rajshahi sugar mill news

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তিন দফা দাবিতে আন্দোলনে রাজশাহী চিনিকল শ্রমিকরা, শুরু ফটক সভা

মজুরি কমিশন বাস্তবায়নসহ তিন দফা দাবিতে আন্দোলনে নেমেছেন রাজশাহী চিনিকলের শ্রমিক-কর্মচারীরা। দাবি আদায়ে মঙ্গলবার (২১ জুলাই) সকালে চিনিকলের প্রশাসনিক ভবনের সামনে ফটক সভা অনুষ্ঠিত হয়। আগামী বৃহস্পতিবার পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা।

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। ফটক সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি মাসুদ রানা।

শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে-চিনিকলে কর্মরত মৌসুমি শ্রমিকদের মধ্য থেকে যোগ্যদের অভ্যন্তরীণভাবে স্থায়ী শূন্যপদে নিয়োগ, পাঁচ বা দশ বছর অন্তর পদোন্নতির মাধ্যমে দক্ষ জনবল গড়ে তোলা এবং গত বছরের ১ জুলাই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ঘোষিত ১৫ শতাংশ বিশেষ সুবিধার মতো শ্রমিকদের জন্যও মজুরি কমিশন বাস্তবায়ন।

সভায় ইউনিয়নের সভাপতি মাসুদ রানা বলেন, চিনিকলের অধিকাংশ শ্রমিক সারা বছর কাজের সুযোগ পান না। মৌসুমভিত্তিক কয়েক মাস অল্প মজুরিতে কাজ করলেও দীর্ঘদিনের অভিজ্ঞতায় তারা দক্ষ হয়ে ওঠেন। কিন্তু স্থায়ী পদে নিয়োগের ক্ষেত্রে তাদের অগ্রাধিকার দেওয়া হয় না। তাই যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে মৌসুমি শ্রমিকদের স্থায়ী পদে নিয়োগ দিতে হবে।

তিনি আরও বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মহার্ঘ্য ভাতাসহ বিভিন্ন সুবিধা পেলেও একই সরকারের প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকরা সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এই বৈষম্য দূর করতে শ্রমিকদের জন্যও দ্রুত মজুরি কমিশন গঠন ও বাস্তবায়নের দাবি জানান তিনি।

শ্রমিক নেতা শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত ফটক সভায় আরও বক্তব্য দেন রাজশাহী চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভাদু, সহসভাপতি কামাল হোসেন, সুপারভাইজার তোফাজ্জল হোসেন এবং আব্দুল খালেকসহ অন্যান্য নেতারা।

বক্তারা বলেন, দাবি বাস্তবায়নে প্রয়োজন হলে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সমন্বয় করে আরও কঠোর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তিন দফা দাবিতে আন্দোলনে রাজশাহী চিনিকল শ্রমিকরা, শুরু ফটক সভা

আপডেট সময় : ০৯:০৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬