বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ছাগল
- আপডেট সময় : ০৭:২৬:০১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

বোদায় ১৩ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে ২৬টি মা ছাগল
পঞ্চগড়ের বোদায় ১৩টি হতদরিদ্র পরিবারের মধ্যে বিনামূল্যে ২৬টি মা ছাগল বিতরণ করা হয়েছে। বাংলাদেশ এনজিও ফেডারেশনের (বিএনএফ) আর্থিক সহায়তায় ঝলই শালশিরী ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশনের উদ্যোগে বুধবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নের শিকারপুর বাগানবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ছাগল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বোদা উপজেলা বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল মান্নান। ঝলই শালশিরী ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশনের চেয়ারম্যান কোবাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বোদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আসাদুল্লাহ আসাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু তাহের, উপজেলা বিএনপির সমন্বয়ক সাজ্জাদার রহমান জুয়েল, ঝলই শালশিরী ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস আলী এবং জেলা ফেডারেশনের প্রধান সমন্বয়ক দবিরুল ইসলাম।
অনুষ্ঠানে ইউনিয়নের ১৩টি হতদরিদ্র পরিবারের প্রত্যেককে দুটি করে মোট ২৬টি মা ছাগল বিনামূল্যে দেওয়া হয়।
আয়োজকেরা জানান, গ্রামীণ হতদরিদ্র মানুষকে স্বাবলম্বী করে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ছাগল পালনের মাধ্যমে পরিবারগুলোর আয় ও জীবিকার সুযোগ তৈরিতে এ সহায়তা ভূমিকা রাখবে বলে আশা তাদের।






















